1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

সোনমের জন্য পরিবারের সদস্যদের অস্বস্তি

  • আপডেট টাইম :: রবিবার, ১১ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সোনম কাপুর। স্পষ্টভাষী হিসেবেই পরিচিত তিনি। বিভিন্ন বিষয়ে মন্তব্য করে প্রায়ই আলোচনায় আসেন এই অভিনেত্রী।

তবে সোনমের এই স্বভাবের জন্য অস্বস্তিতে পড়তে হয় পরিবারের অন্য সদস্যদের। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রীর ভাই হর্ষবর্ধন কাপুর।

এই অভিনেতা বলেন, ‘আমি এখনো বলি, সোনমের এত খোলামেলা মন্তব্য করা উচিত নয়। মানুষ তো আর শুধু তাকে নিয়ে কথা বলে চুপ করে থাকে না, তার সঙ্গে আমাদের বাড়ির সবার নাম জড়ায়, আমাদের পরিবারের সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্যাগ করা হয়। বাড়িতে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়।’

তবে পরে বোনের এই স্বভাবের প্রশংসা করেন হর্ষবর্ধন। পাশাপাশি জানান, সোনমের মতো তার সাহস নেই, এজন্য তিনি কোনো বিষয়ে খুব বেশি কথাও বলেন না।

যদিও কিছুদিন আগে অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফের প্রেমের বিষয়টি ফাঁস করে দিয়েছেন হর্ষবর্ধন। ‘হবেশ জোশি সুপারহিরো’ সিনেমাখ্যাত এই অভিনেতা বলেন, ‘ভিকি ও ক্যাটরিনা প্রেম করছেন, এটা সত্যি।’ পরবর্তী সময়ে তার বক্তব্য নিয়ে ঝামেলার আশঙ্কা করে এই অভিনেতা বলেন, ‘আমি কী এটি নিয়ে কোনো ঝামেলায় পড়ব? জানি না। আমার মনে হয় তারা এ বিষয়ে একটু উদার।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com