1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

ঈদে শিপন-কেয়ার ‘জামাই দুই নাম্বারী’

  • আপডেট টাইম :: সোমবার, ১২ জুলাই, ২০২১

মারুফ সরকার, বিনোদন : সম্প্রতি ঈদের জন্য নির্মিত একটি নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক শিপন মিত্র ও ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। নাটকের নাম ‘জামাই দুই নম্বরী’। এটি রচনা করেছেন কমল সরকার ও পরিচালনা করেছেন সাদেক সিদ্দিকী। দুই দিন হয় নাটকটির শুটিং হচ্ছে ঢাকার আশপাশে।
কেয়া বলেন, প্রায় ৪ বছর পর আবার নাটকের কাজ করছি। যদিও সিনেমায় অভিনয়েই আগ্রহ বেশি আমার। তবে ঈদ কিংবা বিশেষ কোনো আয়োজনে যেহেতু দর্শক বেশি থাকে টিভি নাটকে তাই এবার নাটকে অভিনয় করছি। এ নাটকে কাজ করার অভিজ্ঞতাটা সত্যিই অন্যরকম ছিল। কারণ গল্পটাই ভিন্ন ধাঁচের। তাছাড়া নির্মাতা ও কো-আর্টিস্ট ভালো। আশা করছি নাটকটি উপভোগ্য হবে।
শিপন মিত্র বলেন, এর আগেও আমি সাদেক সিদ্দিকী ভাইয়ের অনেক নাটকেই অভিনয় করেছি। তার সঙ্গে কাজ করতে ভালোই লাগে। তাছাড়া আমার কো-আর্টিস্ট অনেক ভালো। এ নাটকটিতে সুন্দর একটা মেসেজ আছে। আশা করছি, সবার ভালো লাগবে।
উল্লেখ্য, শিপন ও কেয়া ‘ইয়েস ম্যাডাম’ নামের একটি সিনেমায় জুটি বেধেঁ কাজ করেছেন। রকিবুল আলম রকিবের পরিচালনায় সম্প্রতি সিনেমার ডাবিং শেষ করেছেন। নির্মাতা জানালেন, নাটকটি আগামী ঈদে এটিএন বাংলায় প্রচার হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com