1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

রাজস্থানে সেলফি তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ১১ পর্যটকের

  • আপডেট টাইম :: সোমবার, ১২ জুলাই, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মেঘলা আকাশ। বৃষ্টি হচ্ছে। এমন সময় সেলফি তুলছিলেন পর্যটকরা। হঠাৎ বজ্রপাত। প্রাণ গেলো ১১ জনের। এছাড়া আহত হয়েছেন ১২ জন।

সোমবার (১১ জুলাই) এনডিটিভির খবরে বলা হয়েছে, রোববার সন্ধ‌্যায় ভারতের রাজস্থানের জয়পুরে এ ঘটনা ঘটে। শুধু এই ১১ জনই নয়, রোববার দেশটির তিন রাজ‌্যে বজ্রপাতে মোট ৬৮ জন মারা গেছেন। রাজস্থানেই আরও ৯ জন মারা যান। উত্তরপ্রদেশে ৪১ জন ও মধ্যপ্রদেশে ৭ জন বজ্রপাতে মারা গেছেন।

ভারতের গণমাধ‌্যমে বলা হয়েছে, জয়পুরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র আমের ফোর্টের ওয়াচ টাওয়ারে উঠে সেলফি তুলছিলেন একদল পর্যটক। এমন সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে ১১ জান মারা যান। প্রাণে বাঁচতে অনেকে টাওয়ার থেকে লাফও দেন।

ভারতের আবহাওয়া অধিপ্তর জানিয়েছে, ১৯৬০ সালের পর বজ্রপাতে মৃত্যু প্রায় দ্বিগুণ হয়ে গেছে। জলবায়ু সংকটই এর বড় কারণ বলে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ‌্য, ২০১৮ সালে অন্ধ্রপ্রদেশে মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে ৩ হাজার ৭৪৯ বার বজ্রপাত হয় বলে রেকর্ড রয়েছে। ২০০৪ সাল থেকে দেশটিতে প্রতি বছর প্রায় ২ হাজার মানুষ বজ্রপাতে মারা যাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com