1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

দুই মাস ইউরোপে কাটবে সালমান-ক্যাটরিনার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খান। তার পরবর্তী সিনেমাগুলোর একটি ‘টাইগার থ্রি’। সিনেমাটিতে তার বিপরীতে আছেন ক্যাটরিনা কাইফ।

এদিকে খুব শিগগির এই সিনেমার শুটিং শুরু হবে। ইউরোপের বিভিন্ন দেশে ‘টাইগার থ্রি’ সিনেমার শুটিংয়ের পরিকল্পনা করেছেন নির্মাতারা। এজন্য প্রায় দুই মাস ইউরোপে কাটবে সালমান-ক্যাটরিনার।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ১২ আগস্ট ইউরোপে পাড়ি দেবেন সালমান-ক্যাটরিনা। সঙ্গে থাকবেন ইমরান হাশমি। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি।

নির্মাতারা জানিয়েছেন, অস্ট্রিয়া, মরক্কো, তুরস্ক, রাশিয়ায় হবে শুটিং। টানা ৫০ দিন এই দেশগুলোর বিভিন্ন লোকেশনে শুটিং করবে সিনমোর টিম।

যশরাজ ফিল্মস প্রযোজিত ‘টাইগার থ্রি’ সিনেমাটি বেশ বড় পরিসরে নির্মাণের পরিকল্পনা চলছে। সিনেমার বাজেট ৩০০ কোটি রুপি। এই ফ্র্যাঞ্চাইজিটির প্রথম সিনেমা ‘এক থা টাইগার’ পরিচালনা করেন কবির খান। দ্বিতীয় সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’ পরিচালনা করেন আলী আব্বাস জাফর। তৃতীয় সিনেমাটিতে পরিচালকের আসনে থাকছে নতুন মুখ। এটি পরিচালনা করবেন মনীশ শর্মা।

ইতোমধ্যে গত মার্চে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন সালমান-ক্যাটরিনা। এরপর করোনায় আক্রান্ত হন ক্যাটরিনা। পরবর্তী সময়ে ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ হয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com