1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

নালিতাবাড়ী ও নকলা স্বাস্থ্য কমপ্লেক্সে আ’লীগের উদ্যোগে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

শেরপুর: আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ কেন্দ্রীয় উপকমিটির উদ্যোগে নকলা এবং নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নকলা-নালিতাবাড়ীর সাংসদ অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরীর পরামর্শে ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সদস্য গোপাল চন্দ্র সরকার স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে নিয়ে গত রবিবার (১১ জুলাই) এসব বিতরণ করেন। সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল- অক্সিজেন কন্সেন্ট্রেটর, অক্সিজেন সিলিন্ডার, মাস্ক ও টুথ পাউডার।
স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষে সুরক্ষা সামগ্রী গ্রহণ করেন নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ গোলাম মোস্তফা, নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাব্বির হাসান ও চিকিৎসক মোহাম্মদ তানভীর ইবনে কাদের
এসময় আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাঝে নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্মসাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com