1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

বৃহস্পতিবার থেকে ৮ দিন অভ্যন্তরীণ ফ্লাইট চলবে

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ জুলাই, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : চলমান কঠোর লকডাউন শিথিল করায় সরকার ১৫ জুলাই থেকে আট দিনের জন্য সমস্ত অভ্যন্তরীণ গন্তব্যে বিমান চলাচল পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ (সিএএবি) জারি করা বিমান পরিবহন সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, এর আগে স্থানীয় রুটে স্থগিতকৃত সকল প্রতিষ্ঠানের সব ধরনের বিমান চলাচলের নিষেধাজ্ঞা ১৫ জুলাই বিএসটি ০০:০১ থেকে ২৩ জুলাই ০০:০৬ বিটিএস পর্যন্ত তুলে নেয়া হয়েছে।

এতে আরো বলা হয়েছে, ২৩ জুলাই ভোর ৬টা থেকে ৫ আগস্ট  রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সকল এয়ার অপারেটরের সকল ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে।

মেডিভেক, মানবিক সাহায্য ও ত্রাণ কাজের এবং পণ্যবাহী বিমানগুলো এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে বলে এতে বলা হয়।

সিএএবি বিমান অপারেটরদের এই ধরনের ফ্লাইটের জন্য যাত্রী, ক্রু, সরঞ্জাম এবং এয়ারক্রাফ্ট এবং গ্রাউন্ট ফ্লাইটে স্ট্যান্ডার্ড রোগ জীবানু শুন্যকরণ, স্যানিটাইজেশন এবং সামাজিক দূরত্ব পদ্ধতি কঠোরভাবে বজায় রাখতে ও অনুসরণ করতে বলা হয়েছে।

এদিকে, রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং আরও দুটি অপারেশনাল প্রাইভেট ক্যারিয়ার – ইউএস-বাংলা এয়ারলাইন এবং নভোএয়ার এই পুনরায় শুরুর জন্য ফ্লাইটের সময়সূচি ঘোষণা করেছে।

১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতিদিন চট্টগ্রামে পাঁচটি, দুটি কক্সবাজার, সাতটি সৈয়দপুর, ছয়টি করে যশোর এবং চারটি করে সিলেট, বরিশাল ও রাজশাহীতে ফ্লাইট পরিচালনা করবে বলে বিমান সংস্থার মুখপাত্র জানিয়েছেন।

বিমান সংস্থার কর্মকর্তারা জানান, একই সময়ে নভোএয়ারের বিমান প্রতিদিন ছয়টি করে চট্টগ্রাম, সৈয়দপুর ও যশোর, চারটি করে বারিশাল, তিনটি সিলেট এবং দুটি কক্সবাজারে চলাচল করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com