1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

করোনায় একদিনে প্রাণহানি ২১০, মৃত্যু ছাড়ালো ১৭ হাজার

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ জুলাই, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ২১০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৫২ জন। বুধবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩৮৩ জন। এ নিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ লাখ ৫৯ হাজার ৫৩৮ জনে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৯৭ হাজার ৪১২ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ২৪৫ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মারা গেছে ৬৯ জন ঢাকা বিভাগে। খুলনা বিভাগে মৃত্যু হয়েছে ৪৬ জনের। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ৩৯ জন, রাজশাহীতে ১৫ জন এবং রংপুর বিভাগে মৃত্যু হয়েছে ১৪ জনের। বাকিরা অন্যান্য বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৪ হাজার ৮১০ জনের। পরীক্ষা করা হয়েছে ৪২ হাজার ৪৯০টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ১৪ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭০ লাখ ৯৯ হাজার ৮৭৯টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৯২ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com