1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

উপজেলা প্রশাসনের উদ্যোগে নালিতাবাড়ীর নদী ভাঙন এলাকা পরিদর্শন

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ জুলাই, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার খরস্রোতা পাহাড়ি নদী ভোগাইয়ের ভাঙনকবলিত এলাকাসমূহ পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম বাঁধ পরিদর্শন করে এ কথা জানান।

জানা গেছে, গেল টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ভোগাই নদীর উত্তর গড়কান্দা, নিজপাড়া উত্তর ও দক্ষিণ, ভোগাইরপার, খালভাঙ্গা, গোবিন্দনগরসহ বেশকিছু স্থানে ভাঙন দেখা দেয়। এতে পুকুরের মাছ, আমন ধানের বীজতলা, বসতবাড়ি, রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়।

এরই প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন, বাঁধ নির্মাণে উদ্যোগ ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সহযোগিতা করতে বুধবার দুটি ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করা হয়। পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com