1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

বিয়ের চার মাস পর মা হলেন দিয়া মির্জা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী গেল ফেব্রুয়ারিতে বিয়ে করেন। তিন মাস পার হতেই সুখবর দিলেন, মা হয়েছেন তিনি৷ ১৪ জুলাই, বুধবার টুইটারের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে তিনি ভাগ করে নিলেন এ সুখবর। জানালেন, তিনি এবং স্বামী বৈভব রেখি মিলে ছেলের নাম রেখেছেন, ‘অভিযান’।

সন্তানকে গর্ভে ধারণ করা থেকে তাকে জন্ম দেওয়ার এই যাত্রায় যারা দিয়া এবং বৈভবের পাশে ছিলেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছে তারকা দম্পতি।

তার সঙ্গেই লিখেছেন, ‘এই ছোট্ট প্রাণটাকে আমরা অবাক হয়ে দেখছি। অভিভাবক হওয়া এবং এই বিশ্বসংসারের উপর আস্থা রাখার প্রকৃত অর্থ বিনীত হয়ে ওর কাছ থেকেই শিখছি আমরা।’

গত ফেব্রুয়ারি মাসে প্রেমিক বৈভব রেখির সঙ্গে বৈদিক মতে বিয়ে সারেন দিয়া। বিয়ের আগেই গর্ভবতী হওয়ায় নেটমাধ্যমে নানা কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী। কিন্তু নেতিবাচক মন্তব্যে কান না দিয়ে সৎ মেয়ে এবং স্বামীকে নিয়ে ঘুরতে যান মলদ্বীপে।

বৈভবের প্রথম পক্ষের মেয়ে সামায়রার সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে তার। সুখবর জানানোর পোস্টেও দিয়া উল্লেখ করেছেন সামায়রার কথা।

তিনি লিখেছেন, ‘ও খুব তাড়াতাড়ি বাড়ি ফিরবে। দিদি সামায়রা এবং ঠাকুরদা-ঠাকুমা ওকে কোলে নেওয়ার জন্য অপেক্ষা করে রয়েছেন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com