1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

প্রভাসের গোপন তথ্য ফাঁস করলেন কৃতি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। ফিল্মি ব্যাকগ্রাউন্ড না থাকার পরেও কঠোর পরিশ্রম ও অভিনয় গুণে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। বর্তমানে তার হাতে একাধিক সিনেমার কাজ রয়েছে।

‘বাহুবলি’ সিনোখ্যাত প্রভাসের বিপরীতে অভিনয় করছেন কৃতি। ‘আদিপুরুষ’ সিনেমায় জুটি বাঁধছেন তারা। এক সাক্ষাৎকারে প্রভাসের প্রশংসা করেছেন কৃতি। এতে এই অভিনেতার গোপন তথ্য ফাঁস করেছেন তিনি।

কৃতি স্যানন বলেন, “প্রভাসের সঙ্গে কাজ করতে অনেক মজা। আমাকে বলা হয়েছিল তিনি অনেক লাজুক, বেশি কথা বলেন না। কিন্তু আমার কাছে এর উল্টোটা মনে হয়েছে। যখন তাকে ‘হাই’ বলে কথা শুরু করি, তিনি লাজুকভাবে ‘হাই’ বলেন। কিন্তু যখন সেটে এসে কথা শুরু করি, আমার মনে হয়েছে তিনি খুবই কথা বলেন। হাসিখুশি থাকেন। তিনি খাবার পছন্দ করেন, আমিও তাই। এটি খুবই মজার বিষয়।”

এই অভিনেত্রী আরো বলেন, ‘শুটিং সেটে আমরা অনেক মজার খাবার খাই। প্রভাস খুবই হাসিখুশি ও চমৎকার মানুষ। পরিচালক কাট বলার পর সেটে একজন গল্প ও মজা করছেন এটি অনেক ভালো লাগে। তার জন্য আমরা সেটে এই মজাগুলো পাই। এখন পর্যন্ত সবকিছু অনেক ভালো লাগছে।’

‘আদিপুরুষ’ পরিচালনা করছেন ওম রাউত। এতে রাম চরিত্রে অভিনয় করছেন প্রভাস। সীতা চরিত্রে আছেন কৃতি স্যানন। রাবণ চরিত্রে দেখা যাবে সাইফ আলী খানকে। সিনেমাটি তিন ভাগে নির্মাণ হবে। এটি প্রযোজনা করছে টি-সিরিজ। ২০২২ সালের ১১ আগস্ট সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com