1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

সাইফ খান, কেয়া ও জারার ‘মুনাফিক’

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি : নতুন খবর দিলেন পরিচালক ইভান মল্লিক। চিত্রনায়ক সাইফ খান, জনপ্রিয় চিত্রনায়িকা কেয়া ও সানিয়া জামান জারাকে নিয়ে একটি নতুন প্রজেক্ট শুরু করেছেন এই নির্মাতা। এটি “মুনাফিক” নামের একটি সিনেমা।

এর আগে প্রথম লটের কাজ হয়েছিলো রাজধানীর আশেপাশে।

এদিকে  ২য় লটের গত ১৪ জুলাই পুবাইলের একটি হাউজে গানের মাধ্যমে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। রোমান্টি ও গোয়েন্দা কাহিনীর গল্পের এই সিনেমাটির পরিচালনার পাশাপাশি এটির গল্প লিখেছেন নির্মাতা ইভান মল্লিক। চিত্রনাট্য করেছেন আহসান হাবিব সকাল।

চিত্রনায়িকা কেয়া বলেন, এই সিনেমাটিতে রোমান্টিক ও গোয়েন্দাগীরী একসঙ্গে পাবেন দর্শক। ইভান মল্লিক খুব ভালো্ একজন নির্মাতা। তিনি চেষ্টা করছেন তার মুন্সিয়ানার ছাপ দেখাতে। এটি নির্মাণ করে সেই প্রমাণ দেবেন তিনি। গুছিয়ে কাজ করছেন। চমৎকার টিমওয়ার্ক হচ্ছে। আশা করি, একটি ভালো কাজ উপহার দিতে পারবো।

সাইফ খান বলেন, সময়োপযোগী গল্পের কনটেন্ট এটি। অনেক ভালো লাগছে যে এখানে অনেক গুনীজনরা আছে। এছাড়া একজন জনপ্রিয় নায়িকার সঙ্গে কাজ করছি। সবকিছু মিলিয়ে আশা করছি কাজটি ভালো হবে।

সানিয়া জামান জারা বলেন, প্রথমবার সিইডি অফিসারের চরিত্রে কাজ করছি। এছাড়াও এটিতে রোমান্টিক কিছু দৃশ্য থাকবে। সব মিলিয়ে নতুনত্ব পাবে দর্শক। আশা করছি, ভালো একটি কাজ হতে যাচ্ছে।

গল্পে প্রসঙ্গে পরিচালক ইভান মল্লিক বলেন, আমার সিনেমাটি রোমান্টি ও গোয়েন্দা কাহিনী। আমার এই গল্পে কেউ মুখ্য চরিত্র বলে দাবি করতে পারবে না। কারন এখানে প্রত্যেকটি চরিত্র হচ্ছে মুখ্য। মূলত রাজধানীর আশেপাশে একের পর এক সুইসাইডের ঘটনা ঘটছে, যেখানে দেখা যাবে সব নবদম্পতি। এরা কেন সুইসাইড করতেছে এটার ইনভেস্টিগেশনের জন্য একজন গোয়েন্দা পুলিশ লাগে। এই গোয়েন্দা পুলিশের প্রধান থাকে সাইফ খান ও কেয়া। এর মধ্যেই তাদের প্রেম ভালোবাসা খুনসিটি থাকবে। এরকমই রাজধানীর কিছু ঘটনা নিয়ে নির্মাণ হচ্ছে সিনেমাটি। সিনেমাটির ২টি গানসহ ৫০ভাগ কাজ শেষ হয়েছে।

নিশি মিতালী কথাচিত্র ও মামুন চৌধুরীর প্রযোজনায়  সিনেমাটিতে সাইফ খান, জনপ্রিয় চিত্রনায়িকা কেয়া ও সানিয়া জামান জারা ছাড়া আরো অভিনয় করেছেন- মামুন চৌধুরী,আফফান মিতুল, শিতল, রেবেকা রউফ, আশরাফ কবির, জ্যাকি আলমগীর প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com