1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

দুই বাংলার তারকাদের নিয়ে আসছে ‘সিনেবাজ’

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি : বৃহস্পতিবার (১৫ জুলাই) ‘সিনেবাজ’ নামে ওটিটি প্ল্যাটফর্ম যাত্রা শুরু করতে যাচ্ছে থেকে পরীক্ষামূলক যাত্রা শুরু করবে অ্যাপসটি। এমনটাই জানিয়েছেন এর কর্ণধার সেলিম খান। দুই বাংলার তারকাদের নিয়ে আসছে ‘সিনেবাজ’।

প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান ‘সিনেবাজ’। দুই বাংলার তারকাদের নিয়ে নির্মিত সিনেমাগুলো এতে মুক্তি দেওয়া হবে। পথ চলা শুরু হবে জাতির জনক শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমাটি দিয়ে।

সেলিম খান জানান, ১৫ জুলাই রাত ৯টা থেকে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমাটি বিনামূল্যে দেখা যাবে সিনেবাজ অ্যাপসে। এ ছাড়া শাপলা মিডিয়া ও শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত নতুন-পুরাতন সব সিনেমা থাকবে এই প্ল্যাটফর্মে।

‘বিনোদন এখানেই’ স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করছে ‘সিনেবাজ’। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ জুলাই) রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠানিক উদ্বোধন হবে অ্যাপসটির। এ দিন সন্ধ্যায় ওটিটি প্ল্যাটফর্মটির উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সিনেবাজে মুক্তির অপেক্ষায় আছে- আগস্ট ১৯৭৫, বিদ্রোহী, কমান্ডো, বিক্ষোভ, লাইভ, অগ্নিবীনা, বুবুজান, লাগ ভেলকি লাগ, মাফিয়া, ছুটি, চোখ, চক্কর সিনেমাগুলো।

এগুলো অভিনয় করেছেন দুই বাংলার তারকারা। আছেন শাকিব খান, নিরব, বুবলী, আরিফিন শুভ, সাইমন সাদিক, আনিসুর রহমান মিলন, শান্ত খান, মাহিয়া মাহি, আঁচল, সোহানা সাবা, দীঘি, দেব, শ্রাবন্তী, বনি, কৌশানী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com