1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

অপু নায়ক জায়েদ সঙ্গে ঋতুপর্ণা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি : নতুন একটি সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। নতুন ছবির নাম ‘জখম’। আর এ ছবিতে নায়ক হলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। বাড়তি চমক হিসেবে থাকছেন কলকাতা ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেন। এটি পরিচালনা করবেন অপূর্ব রানা। ছবিটি প্রযোজনা করবে সেলিম খানের শাপলা মিডিয়া।

প্রতিষ্ঠানটির সিনেবাজ অ্যাপ লঞ্চিং অনুষ্ঠানে প্রযোজনা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পরিচালক সমিতির সাধারণ সম্পাদক শাহীন সুমন বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারা হোটেলে জখম ছবির ঘোষণা দেন।

সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অভিনেতা জাহিদ হাসান, মিশা সওদাগর, আনিসুর রহমান মিলন, ড্যানি সিডাক, মাহিয়া মাহি, বিপাশা কবির, পরিচালক সোহানুর রহমান সোহান, শান্ত খান, দীঘিসহ অনেকে।

ছবিটি নিয়ে পরিচালক জানান, ঈদের পরে করোনা পরিস্থিতি কিছুটা কমলেই শুরু হবে। শিল্পীদের চূড়ান্ত করা হয়েছে এবং চুক্তিবদ্ধ করানো হয়েছে। পাশাপাশি বর্তমানে গল্পের কাজ চলছে। যতদ্রুত সম্ভব আমরা শুটিং শুরু করবো।

পরিচালক আরও বলেন, জায়েদ খানকে তিনটি লুকে দেখা যাবে। তিনি ঘোষণা দেয়া ক্ষত ছবিতে যে লুক প্রকাশ করেছিলেন সেটি ছাড়া আরও দুই লুকে জায়েদ খানকে দেখা যাবে।

জায়েদ খান বলেন, থ্রিলার অ্যাকশ্যান ধাঁচের ছবি জখম। লুকে বৈচিত্র্য থাকবে আপাতত এটুকু বলতে পারি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com