1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

ঈদে ঐশীর গান

  • আপডেট টাইম :: শনিবার, ১৭ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : জনপ্রিয় গায়িকা ঐশী। ডাক্তারি পড়ার পাশাপাশি নিয়মিত গান করে যাচ্ছেন তিনি৷ এরইমধ্যে জয় করে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও৷

ঈদ আয়োজনে নতুন একটি গান নিয়ে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী ঐশী। গানের শিরোনাম ‘ফাঁকি দিলি কার লাগি’। সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

এ গানের কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। সুর ও সংগীতায়োজনে রেজওয়ান শেখ। আসছে ঈদে জি-সিরিজের ব্যানারে গানটি প্রকাশ হবে।

এ গান প্রসঙ্গে ঐশী বলেন, ‘চমৎকার কথা-সুরের একটি গান। আমার গাইতে বেশ ভালো লেগেছে। আশা করছি, এবারের ঈদে গানটি শ্রোতাদের বেশ আনন্দ দেবে।’

ফয়সাল রাব্বিকীন বলেন, ‘অনেক যত্ন নিয়ে কাজটি করা হয়েছে। ঐশী এর আগে বেশ কয়েকটি আধুনিক গান গেয়েছেন আমার কথায়। তবে পূর্ণাঙ্গ লোকগান এই প্রথম গেয়েছেন এবারই। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com