1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ জুলাই, ২০২১

রংপুর: রংপুরের মিঠাপুকুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই বাসের অন্তত ৫০ জন যাত্রী।

রোববার (১৮ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার বলদীপুকুর বাস স্ট্যান্ড সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক একেএম সামসুজ্জোহা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক হতাহতের পরিচয় জানা যায়নি।

তিনি জানান, ঢাকা থেকে রংপুরগামী সেলফী পরিবহন ও রংপুর থেকে ঢাকাগামী জোয়ানা পরিবহনের দুটির বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেলফী পরিবহনের চালকসহ ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই বাসের অন্তত ৫০ জন যাত্রী। এদের মধ্যে গুরুতর আহত হয়েছেন অন্তত ১০ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com