1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

সন্তুষ্ট করে ঘরে ফিরলেন দীঘি

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : প্রার্থনা ফারদিন দীঘি শিশুশিল্পী হিসেবে ঈর্ষণীয় সাফল্যের পর নায়িকা হিসেবে বড়পর্দায় এখনও কোনো চমক দেখাতে পারেননি। উল্টো নায়িকা হয়ে প্রথম ছবিতেই বিতর্কে জড়িয়েছেন। যদিও দীর্ঘ বিরতীর পর গত বছরের শেষের দিকে চলচ্চিত্রে দীঘির রাজকীয় প্রত্যাবর্তন ঘটে।

প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া সে সময় দীঘিকে নিয়ে ছয়টি সিনেমা নির্মাণের ঘোষণা দেয়। এর মধ্যে মাত্র একটি সিনেমার কাজ শেষ করেন দীঘি। এরপর হঠাৎ করেই বাকি পাঁচটি সিনেমা থেকে বাদ দেওয়া হয় দীঘিকে। নতুন খবর হলো দীঘি আবার শাপলা মিডিয়ায় কাজ করতে যাচ্ছেন।

সম্প্রতি শাপলা মিডিয়ার ওটিটি প্লাটফর্ম-এর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত হন দীঘি। সেখানে কথা বলার সুযোগ পান এই নায়িকা। দীঘি অনুষ্ঠান শেষে জানান, আঙ্কেল (সেলিম খান) আমাকে সুযোগ দিয়েছেন।

এ বিষয় সেলিম খান বলেন, ‘দীঘির উপর আমার আর কোনো রাগ নেই। ও স্বীকার করেছে আমি ওকে সুযোগ দিয়েছি৷ ও ভুল বুঝতে পেরেছে। আমি ওর কথায় সন্তুষ্ট।’

তবে দীঘিকে পুনরায় শাপলা মিডিয়ার নতুন কোনো সিনেমায় নেয়া হবে কিনা জানা যায়নি৷ দীঘি অভিনীত শাপলা মিডিয়া প্রযোজিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’, এবং ‘তুমি আছো তুমি নেই’ মুক্তি পেয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com