1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

‘৮’ আলিয়ার প্রিয় কেন?

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তিনি। তার ভক্ত ও অনুসারীর সংখ্যাও অনেক।

সম্প্রতি ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন আলিয়া। মিরর সেলফিতে তার মুখ দেখা যাচ্ছে না। কিন্তু ফোনের কভারে লাভ ইমোজির পাশে একটি সংখ্যা ঠিকই সবার নজরে এসেছে। আর সেটি হলো ইংরেজি অক্ষরে ‘৮’। কিন্তু কেন এই সংখ্যা আলিয়ার এতো প্রিয়?

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আলিয়ার কথিত প্রেমিক রণবীর কাপুরের লাকি চার্ম ‘৮’। ‘সাঞ্জু’ অভিনেতার ফুটবলের জার্সি, গাড়ির নম্বর প্লেট, ফোন নম্বর সবকিছুতে ‘৮’ সংখ্যাটি রয়েছে। এই সংখ্যাটিকে খুবই প্রাধান্য দেন তিনি। তাই প্রেমিকের লাকি চার্মের এই সংখ্যাটিই এখন আলিয়ার প্রিয় সংখ্যা।

আলিয়া বর্তমানে তার প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম সিনেমার নির্মাণ নিয়ে ব্যস্ত। ‘ডার্লিং’ নামের এই সিনেমা তার সঙ্গে সহ-প্রযোজনা করছে শাহরুখ খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট। পাশাপাশি এই অভিনেত্রীর ঝুলিতে কয়েকটি সিনেমার কাজ রয়েছে। সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’, এস এস রাজামৌলির ‘ট্রিপল আর’, আয়ান মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় দেখা যাবে তাকে। এছাড়া সম্প্রতি করন জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় অভিনয়ের ঘোষণা দিয়েছেন আলিয়া। এখানেই শেষ নয়, হলিউড সিনেমায় অভিনয়ের পরিকল্পনা করছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com