1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

করোনায় ২২৫ জনের মৃত‌্যু, শনাক্ত ১১৫৭৮

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ জুলাই, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২২৫ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন ১৭ হাজার ৮৯৪ জন।

১৭ জুলাই সকাল ৮টা থেকে ১৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত ১১ হাজার ৫৭৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৩ হাজার ৯৮৯ জন। রোববার (১৮ জুলাই) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৮ হাজার ৮৪৫ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৯ লাখ ৩২ হাজার ৮ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৯ দশমিক ০৯ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ২২ শতাংশ। সুস্থতার হার ৮৪ দশমিক ৪২ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৬২ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ৬০ জন, চট্টগ্রাম বিভাগের ৪০ জন, রাজশাহী বিভাগের ২০ জন, খুলনা বিভাগের ৫৪ জন, বরিশাল বিভাগের ৯ জন, সিলেট বিভাগের ১৪ জন, রংপুর বিভাগের ১৪ জন এবং ময়মনসিংহ বিভাগের ১৪ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com