1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

এবার আদনান আল রাজীবের ওয়েব ফিল্মে অপু ভাই

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : ইয়াসিন আরাফাত অপু ওরফে অপু ভাইয়ের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে। সেখান থেকে লাইকি অ্যাপের মাধ্যমে দেশজুড়ে একটি প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। সোশ্যাল মিডিয়া লাইকিতে রঙিন চুলে ছোট ভিডিও করে দারুণ জনপ্রিয়তা পান।

লাইকি এবং টিকটকে ফলোয়ারের মাইলফলক গড়া আলোচিত নাম অপু ভাই। একের পর এক মারামারির ঘটনায় বিতর্কিত হয়ে পড়েছিলেন তিনি। জেল পর্যন্ত খাটতে হয়েছিলো। বেরিয়ে এসে ইউটিউবে নিয়মিত হন।

এবার ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন সেই অপু ভাই। তুমুল সমালোচিত এই সোশ্যাল মিডিয়ার সেলিব্রেটিকে দেশের শীর্ষ নির্মাতা আদনান আল রাজীবের ওয়েব ফিল্মে দেখা যাবে তাকে।

ওই ওয়েব ফিল্মটির নাম ‘ইউটিউমার’। ইতিমধ্যে সোশ্যাল প্ল্যাটফরমে এর ট্রেলার প্রকাশ করা হয়েছে। সেখানে প্রীতম হাসান, জিয়াউল হক পলাশশের সঙ্গে অপু ভাইকেও দেখা গেছে।

ফিল্মে অপুর চরিত্রটি চমক হিসেবে রাখতে চান নির্মাতা আদনান আল রাজীব।

‘ইউটিউমার’- এ আরও দেখা যাবে শরাফ আহমেদ জীবন, তৌহিদ আফ্রিদি, তাহসিনেশনসহ অনেককেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com