1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

যে নায়িকার কাছে টাকা মূল‌্যহীন

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : নব্বই দশকে বলিউডের অন্যতম চর্চিত চিত্রনায়িকা ছিলেন সোমি আলী। মিঠুন চক্রবর্তী, সাইফ আলী খান, সুনীল শেঠি, সালমান খানের মতো প্রথম সারির নায়কদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। ব‌্যক্তিগত জীবনে সালমান খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এই অভিনেত্রী।

দুই দশক আগে বলিউডকে বিদায় জানান সোমি আলী। এ পরিস্থিতিতে তার অর্থনেতিক অবস্থা কেমন? কীভাবে নিজের প্রয়োজনীয় অর্থের জোগান দেন? ‘নো মোর টিয়ার্স’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনও পরিচালনা করেন। এ প্রতিষ্ঠান পরিচালনার অর্থই বা কোথা থেকে আসে? এমন নানা প্রশ্ন ছিল মানুষের মনে। ভারতীয় একটি সংবাদমাধ‌্যমে দেওয়া সাক্ষাৎকারে এ সব বিষয়ে কথা বলেছেন সোমি আলী।

এ অভিনেত্রী বলেন—‘‘নো মোর টিয়ার্স’-এর কাজ নিয়ে বেশ ভালো আছি। ব্যস্ত থাকার পাশাপাশি স্বেচ্ছাসেবী কাজকর্মের সঙ্গে যুক্ত থাকা আমাকে আনন্দ জোগায়। আমার বাবা যথেষ্ট ধনী ছিলেন। ছোটবেলায় যে ম্যানসনে থাকতাম তাতে ২৮টি ঘর ছিল। গোটা দোতলা জুড়ে ছিল বিরাট এক স্টুডিও। ক্যামেরাম্যান হিসেবে ফিল্মি দুনিয়ায় ক‌্যারিয়ার শুরু করেছিলেন বাবা। কিন্তু তার প্রযোজিত প্রথম সিনেমাই তাকে রাতারাতি কোটিপতি বানিয়ে দেয়। এরপর আমাদের আর পেছন ফিরে তাকাতে হয়নি।’’

সোমি আলীর কাছে টাকা মূল‌্যহীন। তার ভাষায়—‘যতক্ষণ মানুষের কল‌্যাণে লাগে, ততক্ষণ টাকার মূল‌্য আছে। এছাড়া আমার কাছে টাকার কোনো মূল‌্য নেই।’

অল্পতেই তুষ্ট সোমি আলী। তা স্মরণ করে এই অভিনেত্রী বলেন—‘আমি একা থাকি। কাজ ছাড়া বাড়িতেই সময় কাটাই। জামাকাপড়, শপিং কিংবা বহুমূল্যবান গহনা কেনার কোনো ঝোঁক নেই। অল্পতেই খুশি থাকার চেষ্টা করি। সারাদিন গার্হস্থ্য হিংসা, অত্যাচারের শিকার মানুষগুলোর সঙ্গে সময় কেটে যায়। এরপর আর অন্য কোনো দিকে মন যায় না। দিতে ইচ্ছেও করে না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com