1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

প্রিয়াঙ্কাকে ১৫ লাখ টাকার মদের বোতল উপহার দিলেন নিক!

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : স্বামী গায়ক নিক জোনাসের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করেন প্রিয়াঙ্কা চোপড়া। ১৮ জুলাই ছিল এই অভিনেত্রীর জন্মদিন। স্বামীকে ছাড়াই এবারের জন্মদিন লন্ডনে পালন করেছেন প্রিয়াঙ্কা। কিন্তু যুক্তরাষ্ট্র থেকে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন এই গায়ক।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে নিক লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ভালোবাসা। তুমি বিশ্বের সমস্ত সুখের দাবিদার। আজ এবং প্রতিদিন। আমি তোমাকে ভালোবাসি।’ অন‌্যদিকে প্রিয়াঙ্কা চোপড়া সোমবার (১৯ জুলাই) ওয়াইনের একটি বোতলের ছবি শেয়ার করেছেন। যা সবার নজর কেড়েছে।

পিংকভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, ওয়াইনের এই খালি বোতল নজর কেড়েছে নেটিজেনদের। কারণ বোতলটির গায়ে লেখা—চাটাউ মিউটন রোথচাইল্ড ১৯৮২। এই ওয়াইন পাওয়া খুব দুষ্কর বিষয়। এটি ফ্রান্সের বোর্দো শহরের উত্তর-পশ্চিমে অবস্থিত পাউল‌্যাক গ্রামে বিশেষভাবে তৈরি হয়ে থাকে। এই ওয়াইন নিলামের মাধ‌্যমে ক্রয় করতে হয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক সোথবাই ডটকমের তথ‌্য অনুসারে, এই ওয়াইনের মূল‌্য ১০ হাজার থেকে ১৩ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ১৫ লাখ ১১ হাজার ৯৮৫ টাকা)। তবে অঞ্চলভেদে এর খুচরা মূল‌্য পরিবর্তন হতে পারে।

লন্ডনে ‘সিটাডেল’ সিরিজের শুটিং করছেন প্রিয়াঙ্কা চোপড়া। সিরিজটি ভারত, ইতালি ও মেক্সিকোর যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে। এটি পরিচালনা করছেন ‘অ্যাভেঞ্জার্স’খ্যাত রুসো ব্রাদার্স।

এই সিরিজ ছাড়াও বর্তমানে প্রিয়াঙ্কার ঝুলিতে একাধিক হলিউড সিনেমা রয়েছে। রোমান্টিক ঘরানার ‘টেক্সট ফর ইউ’ সিনেমায় অভিনয় করছেন তিনি। বহুল আলোচিত ‘ম্যাট্রিক্স-ফোর’ সিনেমায় দেখা যাবে তাকে। সিনেমার পাশাপাশি টিভি শো ও স্বনামধন্য বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিয়মিত হাজির হচ্ছেন প্রিয়াঙ্কা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com