1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

এবার মহিষ কোরবানি দিচ্ছেন সিমলা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : অভিনেত্রী হিসেবে তাল কেটে যাওয়ার আগ পর্যন্ত গ্ল্যামার, অভিনয় দক্ষতা দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন সিমলা। ক্যারিয়ারের প্রথম সিনেমা দিয়েই জয় করেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার৷ অনেক দিন সিনেমায় অভিনয় করেন না। আলোচনায় তাকে পাওয়া যায় প্রেম-বিয়ে নিয়ে। এবার তিনি আলোচনায় কোরবানি উপলক্ষে। জানা গেছে, এবার এ নায়িকা মহিষ কোরবানি দিতে যাচ্ছেন।

‘ম্যাডাম ফুলি’ খ্যাত চিত্রনায়িকা সিমলা ২০১৮ সালে উট কোরবানি দিয়েছিলেন। মাঝের দুই ঈদ দেশে থাকা হয়নি তার। তাই দেশে কোরবানিও দেওয়া হয়নি। এবারের ঈদুল আজহায় দেশে থেকেই উদযাপন করবেন তিনি। দেবেন কোরবানিও।

মহিষ কোরবানি দেয়া প্রসঙ্গে জানিয়ে সিমলা বলেন, ‘২০১৮ সালে আমি উট কোরবানি দিয়েছিলাম মায়ের ইচ্ছায়। এবার মা মহিষ কোরবানির ইচ্ছে করেছেন। মায়ের ইচ্ছায়ই এবার মহিষ কোরবানি দিচ্ছি।’

২০১৮ সালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা সদরের কলেজ রোড এলাকায় নিজের গ্রামের বাড়িতে উট কোরবানি দিয়েছিলেন সিমলা। ১০ লাখ টাকা মূল্যের ওই উট কোরবানি দিয়ে সে সময় গ্রামজুড়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় ‘ম্যাডাম ফুলি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে সিনেমায় অভিষেক হয় সিমলার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com