1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

পর্দায় ফেরার ঘোষণা দিলেন ঐশ্বরিয়া

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : সাবেক মিস ওয়ার্ল্ড ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। বিরতির পর আবারো সিনেমার পর্দায় ফেরার ঘোষণা দিলেন এই অভিনেত্রী।

ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ফ্যানি খান’। ২০১৮ সালে মুক্তি পায় এটি। এরপর লাইট, ক্যামেরা, অ্যাকশনের জগত থেকে বিরতিতেই ছিলেন। সোমবার (১৯ জুলাই) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে তার পরবর্তী সিনেমা ‘পোন্নিইন সেলভান’-এর প্রথম ঝলক প্রকাশ করেন এই অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘জীবনে সুসময় আসে। মণি রত্নমের পোন্নিইন সেলভান।’

সম্প্রতি ভারতে সিনেমার ফটোশুট হয়েছে। এর আগে আগে থাইল্যান্ড ও হায়দরাবাদে সিনেমার বড় অংশের শুটিং হয়। মণি রত্নম পরিচালিত এই সিনেমার দু’টি পার্ট রয়েছে। প্রথম পার্ট ২০২২ সালে মুক্তি পাবে। সিনেমাটিতে ঐশ্বরিয়া ছাড়া আরো অভিনয় করছেন— চিয়ান বিক্রম, কার্তি, জায়াম রবি, তৃষা কৃষ্ণান, মোহন বাবু প্রমুখ।

জানা গেছে, সিনেমাটি তৈরি হচ্ছে তামিল ভাষায় প্রকাশিত ঐতিহাসিক উপন্যাস ‘পোন্নিইন সেলবান’ অবলম্বনে। এটি লিখেছেন কল্কি কৃষ্ণমূর্তি। চোলা সাম্রাজ্যের রাজা অরুলমোজি বর্মণের জীবনী নিয়ে উপন্যাসটি লেখা হয়েছে। সিনেমার গল্পটি ১০ শতকের, তখনও রাজা রাজা চোলা সিংহাসনে বসেননি। ঐশ্বরিয়াকে চোলা সাম্রাজ্যের মন্ত্রী ও কোষাধ্যক্ষ পেরিয়া পাজুবেত্তারাইয়ারের স্ত্রী নন্দিনী চরিত্রে দেখা যাবে। গল্পে তিনি ক্ষমতালোভী ও তার চরিত্রটি খুবই রহস্যময়। তিনি চোলা সাম্রাজ্যের পতনের জন্য স্বামীকে ব্যবহার করে যড়যন্ত্র করেন। কারণ তিনি চোলা সাম্রাজ্যের অন্যায়ের শিকার হয়েছিলেন। সিনেমাটিতে ঐশ্বরিয়াকে দ্বৈত চরিত্রে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। এতে নন্দিনী ও তার মা মন্দকিনি দেবীর চরিত্রে অভিনয় করবেন তিনি। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

মণি রত্নমের সঙ্গে এটি ঐশ্বরিয়ার চতুর্থ সিনেমা। ১৯৯৭ সালে ‘ইরুভার’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন এই অভিনেত্রী। সিনেমাটি পরিচালনা করেন মণি রত্নম। এরপর এই নির্মাতার ‘গুরু’ (২০০৭) ও ‘রাবণ’ (২০১০) সিনেমায় অভিনয় করেছেন ঐশ্বরিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com