1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

শিল্পার স্বামীর হাত ধরেই অ্যাডাল্ট সিনেমায় পুনম-শার্লিন!

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। অ্যাডাল্ট কনটেন্ট তৈরির অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।

এদিকে রাজের গ্রেপ্তারের পর থেকে নানা চলঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে। শিল্পার স্বামীর হাত ধরেই নাকি অ্যাডাল্ট দুনিয়ায় পা রেখেছেন বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডে ও শার্লিন চোপড়া। মুম্বাই পুলিশের পক্ষ থেকে এমনটায় জানানো হয়েছে।

খোলামেলা সাহসী দৃশ্যের জন্য আলোচিত শার্লিন ও পুনম। প্রায় সামাজিক যোগামধ্যমে ছবি ও ভিডিও পোস্ট করেন তারা। সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, অনেক আগেই রাজ কুন্দ্রার এই কাজের তথ্য মহারাষ্ট্রের সাইবার সেলকে দিয়েছিলেন দুই অভিনেত্রী। বহু আগে রাজের প্রজেক্টে কাজ করেছিলেন পুনম-শার্লিন।

জানা যায়, প্রতিটি কাজের জন্য ৩০ লাখ রুপি পেতেন শার্লিন। এমন ১৫ থেকে ২০টি প্রজেক্টে কাজ করেছেন তিনি। রাজ কুন্দ্রা ছাড়াও আরো কয়েকজন এর সঙ্গে যুক্ত ছিলেন বলে তার দাবি।

এদিকে মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের শুরুর দিকে রাজের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়। এরপর মামলা দায়ের হয়। সোমবার (১৯ জুলাই) তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। এদিন রাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজের বিরুদ্ধে অভিযোগ— তিনি ভারতে তৈরি অ্যাপের মাধ্যমে পর্নো কনটেন্ট বিদেশের একটি ওয়েবসাইটে আপলোড করতেন। এই কাজে উঠতি অভিনেত্রী-মডেলদের জড়ানো হয়েছে। প্রতি প্রজেক্টের জন্য আড়াই লাখ রুপি পর্যন্ত দেওয়া হতো।

২০০৯ সালে রাজ কুন্দ্রাকে বিয়ে করেন শিল্পা। ২০১২ সালে তাদের ছেলে ভিয়ানের জন্ম হয়। গত বছর রাজ ও শিল্পার ঘরে আসে কন্যা সামিশা।

গ্রেপ্তারের পর শিল্পা ও রাজের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য দেওয়া হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com