1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

শিল্পার ‘মাথা ঠান্ডা’ রাখার পোস্টের পরই গ্রেফতার হন রাজ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার ঠিক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে করা শিল্পা শেঠির একটি পোস্ট উঠে এল শিরোনামে। রাজের গ্রেফতারির আগে শিল্পা ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘মাথা ঠান্ডা রাখার শক্তি অর্জন করুন।’

গত সোমবার (১৯ জুলাই) পর্ন ছবি বানানোর অভিযোগে রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে পুলিশ। সেই গ্রেফতারির আগেই নেটমাধ্যমে এ পোস্ট করেছিলেন শিল্পা।

ইনস্টাগ্রামে একটি বিশেষ যোগাভ্যাসের ভিডিও পোস্ট করে শিল্পা লিখেছিলেন, ‘আমাদের চারপাশে যা ঘটছে, তা বদলে দেয়ার শক্তি আমাদের সবসময় থাকবে না। কিন্তু আমাদের নিজেদের ভেতরের অবস্থাকে নিয়ন্ত্রণ করতে পারি আমরাই। আর তা সম্ভব একমাত্র যোগের মাধ্যমে।’

‘মাথা ঠান্ডা রাখার শক্তি অর্জন করুন। অপ্রয়োজনীয় চিন্তা দূর করুন। ছড়িয়ে-ছিটিয়ে থাকা ভাবনাগুলোকে এক জায়গায় আনুন। ত্রাতক যোগের দ্বারা আপনার মনঃসংযোগ বৃদ্ধি করুন’ লেখেন শিল্পা।

শিল্পার এই পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয় রাজকে। পর্ন ছবি তৈরি চক্রের মূল পাণ্ডা হিসাবে রাজকে গ্রেফতার করে মুম্বই পুলিশ।

পুলিশের দাবি, পর্ন ছবি চক্রের ক্ষেত্রে রাজের ধরা পড়া হিমশৈলের চূড়া মাত্র। আরও অনেকে এই চক্রের সঙ্গে যুক্ত। গত ফেব্রুয়ারি মাসে পর্ন ছবি বানানো ও ছড়িয়ে দেয়ার বিষয়ে একটি অভিযোগ দায়ের হয়েছিল। ১৯ জুলাই সেই মামলার মূল ষড়যন্ত্রকারী হিসাবে রাজকে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com