1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে সোনমের প্রতিক্রিয়া

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সোনম কাপুর। করোনা মহমারির এই সময়ে বেশ কিছুদিন স্বামী আনন্দ আহুজার সঙ্গে লন্ডনে ছিলেন। সম্প্রতি ভারতে ফিরেছেন এই নায়িকা।

কিন্তু ভারতে পা রাখতেই সোনমকে নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমে মুম্বাই বিমানবন্দরে তোলা  ‘নীরজা’খ্যাত এই অভিনেত্রীর ছবি দেখে নেটিজেনদের অনেকেই ধারণা করেন— সোনম অন্তঃসত্ত্বা।

তবে এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানিয়েছেন সোনম। যদিও সরাসারি কোনো মন্তব্য করেননি। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে পরোক্ষভাবে তাকে ঘিরে জল্পনার অবসান ঘটিয়েছেন।

বুধবার (২১ জুলাই) ইনস্টাগ্রামে তার একটি ছবি পোস্ট করে সোনম লিখেছেন, ‘পিরিয়ডের প্রথম দিনে গরম পানির বোতল এবং সঙ্গে আদা চা।’

সোনমের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জয়া ফ্যাক্টর’। ২০১৯ সালে মুক্তি পায় এটি। গত বছর নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ‘একে ভার্সেস একে’ ওয়েব সিরিজে অতিথি চরিত্রে হাজির হয়েছিলেন। বর্তমানে তার পরবর্তী সিনেমা ‘ব্লাইন্ড’র শুটিং নিয়ে ব্যস্ত সোনম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com