1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

সংসার ভাঙলো মিয়া খলিফার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : সাবেক পর্নো তারকা মিয়া খলিফা। ২০১৯ সালে সুইডিশ শেফ রবার্ট স্যান্ডবার্গের সঙ্গে বাগদান সারেন তিনি। একই বছর জুনে বিয়ে করেন তারা। কিন্তু বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এই দম্পতি।

বুধবার (২১ জুলাই) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে বিচ্ছেদের ঘোষণা দিয়ে এই সাবেক পর্নো তারকা লিখেছেন, ‘আমরা দুইজনেই বেশ জোরের সঙ্গে বলতে পারি— বিয়ে বাঁচিয়ে রাখার সব চেষ্টা করেছিলাম। কিন্তু গত ১ বছর থেরাপি এবং সমস্ত চেষ্টা সত্ত্বেও তা কার্যকর হলো না। তবে একথা বলতে পারি— আমরা পরস্পরের খুব ভালো বন্ধু হয়ে থাকব। শুধু এটুকু বলতে পারি, মনে কোনো অনুশোচনা না রেখেই আমরা আলাদা হচ্ছি। তবে পরিবার-পরিজন-বন্ধুবান্ধব ও বিশেষ করে সারমেয়র প্রতি আমাদের দু’জনের ভালোবাসার কারণে আমাদের যোগাযোগ থেকেই যাবে।’

এর আগে ২০১১ সালে স্কুল জীবনের প্রেমিককে বিয়ে করেছিলেন মিয়া খলিফা। কিন্তু ২০১৪ সালে তারা আলাদা হয়ে যান। ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর পর্নো ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার শুরু করেন মিয়া। বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও স্পোর্টস ব্রডকাস্টার হিসেবেই পরিচিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com