1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

‘ছাগলের পিঠ থেকে পড়ে ঈদ কেটেছে হাসপাতালে’

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : ‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০’ বিজয়ী মডেল-অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। করোনা সংকটের কারণে ঘরবন্দি সময় পার করছেন। মিথিলার বন্ধুবান্ধব, আত্মীয় অনেকে করোনায় আক্রান্ত। যে কারণে মিথিলার এবারের ঈদ এসেছে শোক নিয়ে। ঈদে তিনি রাখেননি বাড়তি কোনো আয়োজন।

মিথিলা বলেন, ‘আমার আশেপাশের অনেক বন্ধুবান্ধব করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আমার খুব কাছের একজন আত্মীয়ও মারা গেছেন। প্রতিদিন শুনছি, পরিচিতদের মধ্যে কেউ না কেউ কোভিডে আক্রান্ত হচ্ছেন। যে কারণে মনটা একদম ভালো নেই। আল্লাহর কাছে একটাই চাওয়া- কোভিড থেকে যেন সবাই মুক্তি পাই।’

এবার কোরবানি দেননি মিথিলা। বরং ওই অর্থ যাকাত হিসেবে দুস্থদের মধ্যে বিতরণ করেছেন। মিথিলা বলেন, ‘কোরবানিকে কেন্দ্র করে অনেক মানুষের জমায়েত হয়। মূলত এটি এড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া ঈদে কোথাও বের হবো না। ঘরেই আছি।’

ছোটবেলার কোরবানির ঈদের স্মৃতি ভক্তদের সঙ্গে ভাগ করেছেন মিথিলা। এ অভিনেত্রী বলেন, ‘ছোটবেলার একটি ঘটনা এখনো মনে গেঁথে আছে। ঘটনাটি কোরবানির ঈদে ঘটেছিল। আমি তখন ক্লাস ফাইভে পড়ি। কোরবানি দেয়ার জন্য আমাদের একটা গরু ও ছাগল কেনা হয়েছিল সেবার। ছাগলটি অনেক বড় ছিল। আসলে ছোট সময়ে সবাই একটু দুষ্টু প্রকৃতির থাকে। আমিও ওরকম ছিলাম। যাই হোক, ঈদের দিন সকালে ওই ছাগলের পিঠে উঠে ঘোড়ার মতো করে দৌড়ানোর চেষ্টা করছিলাম। হঠাৎ ছাগলটি উল্টে পড়ে যায়, তখন আমিও পড়ে যাই। পড়ে গিয়ে খুব ব্যথা পেয়েছিলাম। ঈদের দিন সকালে আমাকে হাসপাতালে ভর্তি করা হয়।’

বেশ কিছু নতুন কাজের বিষয়ে কথা হচ্ছে মিথিলার। কিন্তু কোভিডের কারণে সব কাজ আটকে আছে। পরিস্থিতি স্বাভাবিক হলে কাজে ফিরবেন বলে জানান এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com