1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

শিল্পার স্বামীর বিরুদ্ধে পুনমের যত অভিযোগ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : পর্নোগ্রাফি তৈরি ও সেগুলো বিভিন্ন অ্যাপে প্রচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ব্যবসায়ী রাজ কুন্দ্রা। তার আরেক পরিচয় তিনি বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী।

রাজ কুন্দ্রার বিরুদ্ধে অভিযোগকারীদের একজন বলিউড মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে। এমনকি পুলিশের কাছে জবানবন্দিতে তিনি জানিয়েছেন, রাজের হাত ধরেই অ্যাডাল্ট সিনেমার ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। এছাড়া এর আগে শিল্পার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করতে বম্বে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পুনম।

তিনি বলেন, ‘আমাকে জোর করে এবং ভয় দেখিয়ে চুক্তিতে স্বাক্ষর করানো হয়েছে। যেখানো লেখা ছিল— আমাকে তাদের ইচ্ছা মতো শুটিং, পোজ ও লুক দিতে হবে। যখন তাদের কথা মতো কাজ করিনি এবং চুক্তি ভঙ্গ করতে চেয়েছি, তারা আমার মোবাইল নম্বর অ্যাপে ফাঁস করে দিয়েছে। পাশাপাশি লিখেছে— আমাকে কল করুন, আপনার জন্য নগ্ন হবো।’

পুনম বলেন, ‘আমার এখনো মনে আছে, এরপর বিভিন্ন নম্বর থেকে অসময়ে হাজার হাজার কল পেতে শুরু করে। আমাকে অনৈতিক কাজের জন্য প্রস্তাব দেওয়া হতো। সবাই আমাকে পর্নোগ্রাফিক ভিডিও এবং ছবি পাঠাতে শুরু করে। খারাপ কিছু হতে পারে সেই ভয়ে বাড়ি ছেড়েছিলাম। অনেক ভয় পেয়েছিলাম।’

এই অভিনেত্রীর ভাষায়, ‘আমার আইনজীবীর নিষেধ সত্ত্বেও এই বিবৃতি দিলাম। যদি রাজ কুন্দ্রা আমার মতো পরিচিত মানুষের সঙ্গে এমন করতে পারে তাহলে সাধারণ মানুষের সঙ্গে কী করতে পারে একবার ভাবুন। কবে এবং কখন এগুলো বন্ধ হবে? এর বিচার সত্যিই কঠিন। আমি সকলকে, বিশেষ করে সেই সকল নারীদের অনুরোধ করব— যদি এরকম সমস্যার সম্মুখীন হন দয়া করে সোচ্চার হোন।’

গত সোমবার (১৯ জুলাই) রাতে রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করা হয়। ২৩ জুলাই পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com