1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার স্বামী, মুখ খুললেন শিল্পা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : পর্নোগ্রাফি মামলায় বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। এরপর থেকে মুখে কুলুপ এঁটেছিলেন শিল্পা। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী। যদিও এ বিষয়ে সরাসরি কোনো বক্তব‌্য দেননি তিনি। কিন্তু নিজের মানসিক অবস্থার একটি ব‌্যাখ‌্যা মিলেছে।

বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে শিল্পা তার ইনস্টাগ্রাম স্টোরিতে বইয়ের একটি পাতার ছবি তুলে পোস্ট দিয়েছেন। এটি মূলত জেমস থার্বারের একটি উক্তি। যার অর্থ—‘রাগ নিয়ে পিছিয়ে যাওয়া নয়, ভয় নিয়ে এগিয়ে যাওয়া নয়, সচেতন হওয়া উচিত।’

এতে উক্তিটির ব‌্যাখ‌্যাও করা হয়েছে। যাতে দেখা—‘কেউ আমাদের দুঃখ দিলে তার প্রতি রাগ পোষণ করি। আমরা হতাশা বোধ করি এবং ভবিষ্যত নিয়ে আশঙ্কাগ্রস্ত হয়ে পড়ি। কিন্তু বর্তমান নিয়ে আমাদের বাঁচতে হবে। কী হবে বা কী হয়েছিল না ভেবে সম্পূর্ণ সচেতন থাকতে হবে কী হচ্ছে তা নিয়ে। আমি গভীর নিঃশ্বাস নিই। আগেও কঠিন চ্যালেঞ্জ অতিবাহিত করেছি। ভবিষ্যতেও করব। আমার জীবন উপভোগ করতে কোনোকিছুই বাধা হতে পারেনি।’

রাজ কুন্দ্রা পর্নো ভিডিও বানিয়ে বিশেষ অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দিতেন মুঠোফোনে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সাইবার অপরাধ দমন শাখায় পর্নো ভিডিও তৈরি এবং কিছু অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই রাজ কুন্দ্রাকে গত ১৯ জুলাই রাতে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com