1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

দুটি আবাসিক ফ্ল‌্যাট বিক্রি করে দিলেন প্রিয়াঙ্কা

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : দুটি আবাসিক ফ্ল‌্যাট বিক্রি করে দিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ফ্ল‌্যাট দুটি ৭ কোটি রুপিতে বিক্রি করেছেন এই অভিনেত্রী। বলিউড হাঙ্গামা ডটকম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, পশ্চিম মুম্বাইয়ের আন্ধেরির ভার্সোভার রাজ ক্লাসিকে অবস্থিত প্রিয়াঙ্কার দুটি ফ্ল‌্যাট। এ ভবনের ৮তলায় অবস্থিত ফ্ল‌্যাটটি ৮৮৮ স্কয়ার ফিটের। এটি বিক্রি করেছেন ৩ কোটি রুপি। একই ফ্লোরে অবস্থিত অন‌্য ফ্ল‌্যাটটি ১২১৯ স্কয়ার ফিটের। এটি বিক্রি করেছেন ৪ কোটি রুপি। গত মার্চে ফ্ল‌্যাট দুটি বিক্রি করেছেন প্রিয়াঙ্কা।

মুম্বাইয়ের লোখান্ডওয়ালা কমপ্লেক্সে প্রিয়াঙ্কার একটি অ‌্যাপার্টমেন্ট ছিল। গত বছরের ফেব্রুয়ারিতে এটি ২ কোটি রুপিতে বিক্রি করে দিয়েছেন এই অভিনেত্রী। আন্ধেরিতে প্রিয়াঙ্কার ফ্ল‌্যাট রয়েছে। এটি অফিসের জন‌্য ভাড়া দেওয়া হয়েছে। গত ৩ জুন থেকে ২ লাখ ১১ হাজার রুপি ভাড়া দিয়েছেন। এই ফ্ল‌্যাটটি ২০৪০ স্কয়ার ফিটের।

বর্তমানে লন্ডনে ‘সিটাডেল’ সিরিজের শুটিং করছেন প্রিয়াঙ্কা চোপড়া। সিরিজটি ভারত, ইতালি ও মেক্সিকোর যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে। এটি পরিচালনা করছেন ‘অ্যাভেঞ্জার্স’খ্যাত রুসো ব্রাদার্স।

এই সিরিজ ছাড়াও বর্তমানে প্রিয়াঙ্কার ঝুলিতে একাধিক হলিউড সিনেমা রয়েছে। রোমান্টিক ঘরানার ‘টেক্সট ফর ইউ’ সিনেমায় অভিনয় করছেন তিনি। বহুল আলোচিত ‘ম্যাট্রিক্স-ফোর’ সিনেমায় দেখা যাবে তাকে। সিনেমার পাশাপাশি টিভি শো ও স্বনামধন্য বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিয়মিত হাজির হচ্ছেন প্রিয়াঙ্কা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com