1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

খোলামেলা ছবি পোস্ট করে বার্তা দিলেন জ্যাকলিন!

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। পর্দার মতো সোশ‌্যাল মিডিয়ায়ও মাঝে মধ‌্যে সাহসী রূপে হাজির হয়ে থাকেন। এবারো খোলামেলা ছবি পোস্ট করে বিশেষ বার্তা দিয়েছেন নেটিজেনদের। যা নিয়ে চলছে দারুণ চর্চা।

শুক্রবার (২৩ জুলাই) বিকালে ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন জ্যাকলিন। তাতে দেখা যায়—জ‌্যাকলিন তার মাথার চুল আলগা করে ছড়িয়ে রেখেছেন। খোলা পিঠ। একটি লাল রঙের তোয়ালে জড়িয়ে রেখেছেন সম্মুখ ভাগে। আরেকটি ছবিতে দেখা যায়, একই পোশাকে ওয়াইন পান করছেন তিনি। আর ক‌্যাপশনে লিখেছেন, ‘আপনি… আপনি কুরুচিপূর্ণ নন… সমাজ এখন আপনার জীবনকে জীবিত রাখবে।’

অনেকে জ‌্যাকলিনের এই লুকের প্রশংসা করে লিখেছেন—‘বিউটিফুল’। আবার অনেকে কটাক্ষ করেও মন্তব‌্য করছেন এসব ছবিতে।

কাজের দিক থেকে সম্প্রতি ‘বচ্চন পান্ডে’ সিনেমার শুটিং শেষ করেছেন জ্যাকলিন। সিনেমাটিতে আরো অভিনয় করছেন অক্ষয় কুমার ও কৃতি স্যানন। ‘ভূত পুলিশ’ সিনেমায় দেখা যাবে তাকে। এতে আরো আছেন—সাইফ আলী খান, অর্জুন কাপুর ও ইয়ামি গৌতম।

রণবীর সিং, পূজা হেগড়ে অভিনীত ‘সার্কাস’ সিনেমায় দেখা যাবে জ‌্যাকলিনকে। সালমান খানের সঙ্গে ‘কিক-টু’ সিনেমায় অভিনয় করবেন জ্যাকলিন। এ ছাড়াও আরো কয়েকটি সিনেমায় অভিনয় করছেন এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com