1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

কারিনার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে শহিদ-ফারদিনের ঝগড়া

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : সহশিল্পীদের মধ্যে কিছু নাটকীয় ঘটনা ছাড়া বলিউড যেন অসম্পূর্ণ থাকে। অভিনেতা অভিনেত্রীদের ক্যারিয়ারে নানা ছন্দপতন নতুন কিছু নয়। তবে মাঝে মধ্যেই ব্যক্তিগত নানা সমস্যা নিয়ে ঝামেলা হতে দেখা গেছে বলিউডে। ভালোভাবে সেদিকে মনোযোগ আকর্ষণ করলে যেমন দেখা মিলবে শহিদ কাপুর এবং ফারদিন খানের মধ্যেকার সেই টানাপোড়ন।

ফিদা নামক সিনেমায় ২০০৪ সালে একসঙ্গে কাজ করেছিলেন শহিদ এবং ফারদিন।সিনেমাটির মাঝপথে এসে দুই নায়কের মধ্যে বেশ বড় রকমের ব্যক্তিগত ঝামেলা শুরু হয়ে যায়।

সিনেমাটির সংশ্লিষ্টদের সূত্র মতে, ‘ফিদা’ সিনেমায় ফারদিন এবং কারিনার মধ্যে একটি উত্তপ্ত দৃশ্য ছিল। আর সেই এই কারণেই কাপুর এবং খানের মধ্যে লড়াইয়ের সূত্রপাত।

আইবিটি টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ফারদিন জানান, ‘হ্যাঁ, এটা সত্য যে আমি এবং শহিদ কাপুর কখনোই ভালো বন্ধু ছিলাম না। আমাদের কখনো একা একা গল্প করা হয়নি। তবে, আমাদের মাঝে কোনো বড় রকমের সংঘর্ষ নেই। তবে আমি শুনেছি সে নাকি আমার পিছনে নানা কথা-বার্তা বলে বেড়ায়। এগুলোকে আমি তার বাচ্চা সুলভ আচরণ হিসেবেই ধরবো।

অবশ্যই তার উচিত আমার সম্পর্কে মানুষের কাছে বাজে কথা না বলা।’

ফারদিনের এমন মন্তব্যের জবাবে শহিদ জানিয়েছিলেন, ‘ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার কোনো ঝামেলা নেই। তিনি আমার সম্পর্কে যেসব অভিযোগ করেছেন আমি তার প্রমাণ চাই। অন্যথায় আমার সমস্যাগুলোর জন্য তিনি যেন আমাকে মোবাইলে কল করেন।’

প্রসঙ্গত, বর্তমানে এই তিন তারকার ব্যক্তিগত জীবনের দিকে তাকালে দেখা যায় শহিদ কাপুর বিয়ে করেছেন মীরা রাজপুতকে। অপরদিকে কারিনা কাপুর বিয়ে করেছেন সাইফ আলী খানকে আর ফারদিন খান বেশ কয়েক বছর আগেই মিডিয়া ছেড়ে দিয়ে এখন ব্যস্ত আছেন তার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com