1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

মুন্না’র মিউজিক্যাল ফিল্ম ‘রোদ পালানোর গল্প-২’

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ জুলাই, ২০২১

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি : গত বুধবার (২১ জুলাই) ঈদের দিন রাত ৮ টায় প্রকাশ পেয়েছে হিসাম মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে ‘রোদ পালানো গল্প-২’। গীতিকার রেজাউল করিম, সুর ও সঙ্গীত আয়োজনে শাহরিয়ার রাফাত। গানটিতে কন্ঠ দিয়াছেন কন্ঠশিল্পী শাহরিয়ার রাফাত ও প্রিয়াংকা। এতে মডেল হিসাবে কাজ করেছেন – মুন্না,আফসানা নওমি ও নোহা নূর।মিউজিক্যাল ফিল্মটি নির্মান করেছেন মুন্না।

সম্পাদনায় শজিবুজ্জামান দিপু ও রং বিন্যাস আশিকুজ্জামান অপু। পোস্ট প্রোডাকশন এ ওয়ান প্রোডাকশন। মিউজিক্যাল ফিল্মটি হিসাম মাল্টিমিডিয়া প্রকাশিত হয়ছে। বিশেষ  কৃতজ্ঞতায় জাকির হোসেন উজ্জ্বল ও নিরঞ্জন বিশ্বাস। মিউজিক্যাল ফিল্মটি প্রকাশিত হওয়ার কয়েকদিনের মধ্যেই দশর্কের মাঝে বেশ সাড়া ফেলছে। প্রশংসা কুঁড়াচ্ছে অল্প সময়ে।

এ প্রসঙ্গে পরিচালক ও নায়ক মুন্না বলেন,প্রথম মিউজিক্যাল ফিল্ম ‘রোদ পালানো গল্প’ সাফল্যের পর এবার ‘রোদ পালানো গল্প-২’ গল্পটা সত্য এবং সমসাময়িক ঘটে যাওয়া ঘটনার আলোকে নির্মিত। আমাদের এমন অনেক ঘটনা যা আমাদের চারপাশে ঘটছে। যে গুলো প্রকাশিত হচ্ছে তা জানতে পারি। যে গুলো প্রকাশিত না হয় সে গুলো রয়ে যায় অন্তরালে। আমি চেষ্টা করছি গানের সাথে গল্পটি ফুটিয়ে তুলতে।বেশ সাড়া পেয়েছি ‘রোদ পালানোর গল্প’ পর ‘রোদ পালানোর গল্প-২’ নির্মান করেছি। আশা করছি সেটা আরো মানুষের হৃদয়কে নাড়া দিচ্ছে। সবার জন্য ভালো ভালো কাজ উপহার দিবো। সবাই আমার পাশে থাকবেন আশা করছি।

উল্লেখ্য, নায়ক মুন্না অভিনীত সিনেমা ‘ধূসর কুয়াশা’ বেশ সাড়া ফেলে। এতে তার সাথে নায়িকা হিসেবে কাজ করেছে চিত্রনায়িকা নিপুণ। সামনে তার ৩ টি সিনেমার কাজ শুরু হবে। করোনার জন্য শুটিং করা হচ্ছে না। সব রেডি এখন শুটিংর জন্য অপেক্ষা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com