1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

পর্নকাণ্ডে রাজের আগে গ্রেফতার হয়েছিলেন বলিউডের যে অভিনেত্রী

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : পর্ন ছবি তৈরি এবং ছড়িয়ে দেয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। ‘হটশট’ নামে একটি অ্যাপের মাধ্যমে এ ভিডিও প্রকাশ করতেন রাজ।

মুম্বাইয়ের উপকণ্ঠে মাড আইল্যান্ডের ভাড়া নেয়া একটি বাংলোয় দিনভর শুটিং হত। তদন্তে নেমে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা জানতে পেরেছে, রাজ প্রথম দিকে অ্যাপ থেকে প্রতিদিন দুই থেকে তিন লাখ টাকা আয় করতেন। লকডাউনে সেই আয় বেড়ে হয়েছিল ছয় থেকে আট লাখ টাকা।

কিন্তু পর্ন বানানোর এ কাজে রাজ একা নন, রাজের মতো বলিউডের এক অভিনেত্রীও টাকার প্রলোভন দেখিয়ে উঠতি অভিনেতা-অভিনেত্রীদের দিয়ে পর্ন ছবি বানাতেন। পরে যার জন্য তাকেও গ্রেফতার করেছিল পুলিশ।

তিনি গহনা বশিষ্ঠ। বলিউডের পরিচিত মুখ। ছবি থেকে বিজ্ঞাপন এবং ওয়েব সিরিজ—সর্বত্রই বিচরণ তার।

তবে চলতি বছরের শুরুর দিকে সম্পূর্ণ ভিন্ন কারণে সংবাদমাধ্যমের নজর কেড়েছিলেন তিনি। অভিনয়ের বাইরেও তার নতুন ভূমিকার সন্ধান পাওয়া গিয়েছিল। তিনি পর্ন ভিডিও প্রস্তুতকারকও।

নিজের পরিচিতি কাজে লাগিয়ে টাকার লোভ দেখিয়ে কম বয়সী পরিশ্রমী ছেলে-মেয়েদের দিয়ে পর্ন ছবি বানাতেন তিনি। যে কারণে তাকে গ্রেফতারও হতে হয়েছিল।

গহনা নিজে পড়াশোনায় খুব মনোযোগী ছিলেন। তিনি কম্পিউটার ইঞ্জিনিয়ার। তবে পেশা হিসাবে বেছে নেননি ইঞ্জিনিয়ারিং।

বালাজি প্রোডাকশনের ‘গন্দি বাত’ ওয়েব সিরিজে অভিনয় করে বেশ পরিচিতি পান তিনি। এছাড়া বিভিন্ন টিভি চ্যানেলে সঞ্চালকের ভূমিকাতেও দেখা যায় তাকে। অভিনয় করেছেন বেশ কিছু তামিল এবং তেলেগু ছবিতেও।

২০১২ সালের ‘মিস এশিয়া বিকিনি’ প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন গহনা। তারপর প্রচুর নামী সংস্থার মডেল হয়েও কাজ করেছেন। বেশ কিছু বিজ্ঞাপনেও দেখা গেছে তাকে। বলিউডে কর্মজীবন শুরু করেছিলেন টেলিভিশনে অভিনয় করেই।

এরপর কিছু হিন্দি ছবিতেও দেখা যায় তাকে। কিন্তু এখনও পর্যন্ত তার কোনো হিন্দি ছবি সেভাবে সফল হয়নি। তবে ওয়েব সিরিজের অত্যন্ত পরিচিত মুখ তিনি।

২০১৯ সালে এক ওয়েব সিরিজে অভিনয় করার সময় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। শুটিং ফ্লোরে টানা ৪৮ ঘণ্টা অক্লান্ত পরিশ্রমের ফলেই এমন ঘটেছিল।

মুম্বাইয়ে ওই ওয়েব সিরিজের শুটিং করার সময় তিনি দু’দিন ধরে ‘এনার্জি ড্রিঙ্কস’ ছাড়া অন্য কিছু খাননি। ঠিকঠাক বিশ্রাম নেয়ারও সুযোগ পাননি।

সম্প্রতি আরও একটি কারণে সংবাদের শিরোনামে উঠে এসেছে তার নাম। পর্ন ভিডিও বানানোর অভিযোগে মুম্বাই পুলিশ তাকে গ্রেফতার করেছে।

গহনার বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি ছবির দুনিয়ায় কাজের জন্য আসা নতুন এবং পরিশ্রমী অভিনেতা-অভিনেত্রীদের টাকার লোভ দেখাতেন।

তাদের প্রতি পর্ন ভিডিওতে ১৫-২০ হাজার করে টাকাও পারিশ্রমিক দিতেন গহনা। তারপর সেই ভিডিও বিভিন্ন ইন্টারনেট মাধ্যমে বিক্রি করে আয় করতেন মোটা অঙ্কের অর্থ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com