1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

প্রেমে ব্যর্থ হলেও সংসারে সুখী এসব তারকা

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : সব প্রেম পরিণয় পায় না। কারণ প্রেমের উল্টো পিঠে বাস করে বিচ্ছেদ। আর নানা কারণে দুটি মানুষ বেছে নেয় আলাদা দুটি পথ। সাধারণ মানুষের মতো শোবিজ অঙ্গনের তারকারাও এর ব্যতিক্রম নন। যদিও তাদের প্রেম-বিচ্ছেদ নিয়ে রসালো আলোচনা একটু বেশি-ই হয়! বলিউডের অনেক তারকা রয়েছেন, যারা প্রেমে ব্যর্থ হয়ে অন্য কারো সঙ্গে ঘর বেঁধেছেন এবং  সুখে সংসার করছেন। এমন কজন তারকাকে নিয়ে এই প্রতিবেদন।

অক্ষয় কুমার-শিল্পা শেঠি
নব্বই দশকে বলিউড অভিনয়শিল্পী শিল্পা শেঠি ও অক্ষয় কুমারের প্রেম বহুল চর্চিত বিষয় ছিল। তখন রাভিনা ট্যান্ডনের সঙ্গে অক্ষয়ের বিচ্ছেদ হয়েছে। তারপরই অক্ষয়ের মন চুরি করেন শিল্পা শেঠি। এক সময় জানা যায়, শিল্পার সঙ্গে অক্ষয়ের বিচ্ছেদ হয়েছে। আর রাজেশ খান্নার মেয়ে টুইংকেল খান্না অক্ষয় কুমারের ঘরণী হতে যাচ্ছেন। অন্যদিকে রাজ কুন্দ্রাকে বিয়ে করে শিল্পাও থিতু হন সংসারে।

সালমান খান-ঐশ্বরিয়া
চুটিয়ে প্রেম করেছেন ঐশ্বরিয়া রায় ও সালমান খান। কিন্তু কোনো একটি বিষয় নিয়ে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। সর্বশেষে তা বিচ্ছেদের মধ্য দিয়ে যবনিকা ঘটে। সালমান-ঐশ্বরিয়ার বিচ্ছেদ বলিউডের অন্যতম হাইপ্রোফাইল বিচ্ছেদ হিসেবে খ্যাত। এরপর ঐশ্বরিয়া বিবেক ওবেরয়ের হাত ধরেন। তবে এই সম্পর্কও টেকেনি। পরে অভিষেক বচ্চনের সঙ্গে সম্পর্কে জড়ান ঐশ্বরিয়া। যা রূপ নেয় বিয়েতে। সালমান খান এখনো একা থাকলেও সুখে সংসার করছেন ঐশ্বরিয়া।

রণবীর সিং-আনুশকা শর্মা
‘ব্যান্ড বাজা বারাত’ খ্যাত অভিনয়শিল্পী রণবীর সিং ও আনুশকা শর্মার প্রেম বেশ চর্চিত বিষয় হয়ে ওঠেছিল বলিউডে। তবে সেই প্রেম ভেঙে যায়। এক সময় আনুশকা সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। পরে তার হাত ধরেন ক্রিকেটার বিরাট কোহলি। এদিকে, রণবীর সিং হাত ধরেন দীপিকা পাড়ুকোনের। পরে বিরাট-আনুশকা বিয়ে করেন, অন্যদিকে দীপিকা-রণবীরও গাঁটছড়া বাঁধেন।

শহিদ কাপুর-কারিনা কাপুর
‘যব উই মেট’ সিনেমার শুটিংয়ের সময়ে মধ্যপ্রদেশের রতলমের অলিগলিতে চুটিয়ে প্রেম করতে দেখা গেছে শহিদ-কারিনাকে। পরবর্তীতে শহিদ কাপুরের পজেসিভনেস নিয়ে বহু অভিযোগ ঘনিষ্ঠমহলে তোলেন কারিনা। পরিণতি বিচ্ছেদ। এ সময় সাইফের হাত ধরেন কারিনা। অন্যদিকে কারিনার সঙ্গে প্রেমের বিচ্ছেদের বছর খানেক পর মীরা রাজপুতকে বিয়ে করে সংসার বাঁধেন শহিদ।

বলিউডের বহুল চর্চিত প্রেমিক জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর। আবার এ জুটির বিচ্ছেদ নিয়েও কম চর্চা হয়নি বলিপাড়ায়। ক্যাটরিনার সঙ্গে রণবীরের ঘনিষ্ঠতা বাড়ার পর দীপিকা রণবীর সিংয়ের হাত ধরেন। এরপর ইতালিতে রাজকীয় বিয়ের পর সুখে সংসার করছেন দীপিকা-রণবীর সিং।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com