1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

ঋতাভরীর বিয়ে

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ভারতের জনপ্রিয় টেলিভিশন নাটক ‘ওগো বধূ সুন্দরী’ খ‌্যাত অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।

চলতি বছরের শেষের দিকে বাগদান সারবেন। আর আগামী বছরের শেষের দিকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। হবু বর অন‌্য কেউ নন, তারই চিকিৎসক বন্ধু তথাগত চট্টোপাধ্যায়। ভারতীয় একটি সংবাদমাধ‌্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ঋতাভরীর হবু বর ব্যবসায়ী পরিবারের হলেও তিনি পেশায় মনোবিদ। মাস ছয়েক আগে তাদের পরিচয়। দু’জনেই সমাজসেবার সঙ্গে দীর্ঘ দিন ধরে যুক্ত। সোশ্যাল ওয়ার্ক করতে গিয়েই তাদের পরিচয়, ধীরে ধীরে সেই সম্পর্ক গভীর হয়। ঋতাভরী সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হলেও তার সম্পর্কের আঁচ কিন্তু সেখানে পাওয়া যায়নি। টলিউড ইন্ডাস্ট্রির খুব কম মানুষই তাদের সম্পর্কের কথা জানেন।

বিয়ের বিষয়ে ঋতাভরীর সঙ্গে যোগাযোগ করা হলে মুখ খুলেননি তিনি। তার ভাষায়—‘ব্যক্তিগত বিষয়ে কিছু বলতে চাই না।’

২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ইউনির্ভাসিটি অব ক্যালিফোর্নিয়ায় ভর্তি হন ঋতাভরী। কাজের ব‌্যস্ততার কারণে তখন বিদেশি পাড়ি জমাতে পারেননি। গত বছর শুরু হয় মহামারি করোনা সংকট। তখন একমাত্র ভরসা হয় ভার্চুয়াল ক্লাস। সর্বশেষ শিক্ষকদের পরামর্শে কোর্স শেষ করার সিদ্ধান্ত নেন। সেই পরিকল্পনা অনুযায়ী সম্প্রতি স্নাতক সম্পন্ন করেছেন এই অভিনেত্রী।

‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকের মাধ‌্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ করেন ঋতাভরী। ২০১১ সালে ‘তোমার সঙ্গে প্রাণের খেলা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। যদিও চলচ্চিত্রটি মুক্তি পায়নি। ২০১২ সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম সিনেমা ‘তবু বসন্ত’। ঋতাভরী অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো—‘ চতুষ্কোণ’, ‘বারুদ’, ‘পরী’, ‘শেষ থেকে শুরু’ প্রভৃতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com