1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

পর্নোগ্রাফিকাণ্ডে শার্লিন চোপড়াকে ফের ডাকল মুম্বাই পুলিশ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : মঙ্গলবার মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার দফতরে ডাকা হয়েছে অভিনেত্রী শার্লিন চোপড়াকে। এর আগে পর্নকাণ্ডে শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতারের পর দিনই ২০ জুলাই সাইবার সেল তাকে ডেকেছিল।

এই অভিনেত্রী মহারাষ্ট্রের সাইবার সেলকে জানান, রাজের হাত ধরেই ‘বড়দের’ ছবির জগতে এসেছিলেন তিনি। প্রত্যেকটি ছবিতে কাজের জন্য রাজ তাকে ৩০ লাখ টাকা দিতেন। রাজের জন্যই নাকি ১৫ থেকে ২০টি এমন কাজ করেছেন তিনি।

২২ জুলাই অনলাইনে শার্লিন একটি ভিডিও পোস্ট করে জানান, এ মামলায় তিনিই প্রথম সাইবার সেলে বক্তব্য দিয়েছেন। তলব পেয়ে তিনি দেশ ছেড়ে পালিয়ে যাননি বা দেশেই কোথাও লুকিয়ে পড়েননি। তদন্তের জন্য পুলিশের সঙ্গে সহযোগিতা করতে রাজি তিনি।

একই সঙ্গে তিনি ভিডিওতে সাংবাদিকদের অনুরোধ করেছিলেন, তার বক্তব্য জানতে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে। তার দেয়া তথ্য সাংবাদিকদের সঙ্গে ভাগ করে নিতে পারেন কর্মকর্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com