1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

মায়ের সঙ্গে শুটিংয়ে ছোট্ট যুবান

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : টলিউডের তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। গত ১২ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান যুবান। তারপর থেকে সন্তান নিয়ে ব‌্যস্ত থাকলেও নিজেকে ফিট করে শুটিংয়ে ফিরেছেন শুভশ্রী। এবার মা-ছেলে ক‌্যামেরার সামনে দাঁড়ালেন। শুভশ্রীর ইনস্টাগ্রামে পোস্ট করা একাধিক ভিডিওতে সেই দৃশ‌্য দেখা যায়।

সাদা-কালো একটি ভিডিওতে দেখা যায়—জিন্স আর টি-শার্ট পরে হাঁটু মুড়ে মেঝেতে বসে আছে যুবান। নেপথ্যে ‘টুইংকেল টুইংকেল লিটল স্টার’ বেজে উঠতেই আনন্দে মেতে উঠে সে। তার ঠিক পেছনে সিক্যুয়েনের পোশাকে ঝলমলে শুভশ্রী। চুল টেনে পেছনে বাঁধা, মানানসই তার রূপসজ্জা। ভিডিওর ক‌্যাপশনে লিখেছেন, ‘মায়ের সঙ্গে শুটিং।’

এরই মধ‌্যে সোশ‌্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মা-ছেলের মধুর মুহূর্ত। নেটিজেনরাও প্রশংসা করছেন। এখন প্রশ্ন উঠেছে, ক‌্যামেরার পেছনে কে ছিলেন? রাজ চক্রবর্তী, না অন‌্য কেউ? খুব শিগগির কি তাদেরকে বড় পর্দায় দেখা যাবে? নেটিজেনদের এমন কৌতূহলের শেষ নেই। তবে এ বিষয়ে এখনো কোনো উত্তর মিলেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com