1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

করোনায় আরো ২৩৭ জনের মৃত্যু, শনাক্তের নতুন রেকর্ড

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ জুলাই, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ২৩৭ জন। আর এর মাধ্যমে ২০ হাজার অতিক্রম করলো মোট মৃতের সংখ্যা। এছাড়া নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ১৬ হাজার ২৩০ জনের শরীরে, যা এ পর্যন্ত শনাক্তের সর্বোচ্চ সংখ্যা।

এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ হাজার ১৬ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১২ লাখ ১০ হাজার ৯৮২ জন। করোনাভাইরাস নিয়ে বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৩ হাজার ৮৭৭টি। শনাক্তের হার ৩০.১২ শতাংশ। আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ১৩ হাজার ৪৭০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৩৪ হাজার ৮৮৪ জন।

এর আগে মঙ্গলবার (২৭ জুলাই) করোনায় আক্রান্ত হয়ে দেশে সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যু হয়। তার আগের দিন মৃত্যু হয় ২৪৭ জনের। এবং গত ১৯ জুলাই মৃত্যু হয় ২৩১ জনের। এছাড়া সোমবার (২৬ জুলাই) করোনা শনাক্ত হয় সর্বোচ্চ ১৫ হাজার ১৯২ জনের শরীরে। তার আগে সর্বোচ্চ সংখ্যাটি ছিল গত ১৩ জুলাইয়ের (১৩ হাজার ৭৬৮ জন)।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com