1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

আমাদের ডিভোর্স হয়ে গেছে: ন্যানসি

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : অতঃপর গুঞ্জন হলো সত্যি। সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির একটি ফেইসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে এই শিল্পীর বিচ্ছেদের গুঞ্জন। এর পরিপ্রেক্ষিতে ন্যানসি জানালেন মিউচুয়্যাল ডিভোর্স হয়েছে তাদের। এ সময় নতুন করে দাম্পত্য জীবন শুরুর ইঙ্গিত দেন এই শিল্পী।

ন্যানসির সংসারে অনেকদিন থেকেই ভাঙনের সুর শোনা যাচ্ছিল। এর আগে তিনি গণমাধ্যমে জানিয়েছিলেন এক ছাদের নিচে থাকছেন না তারা। আজ ২৮ জুলাই তার ফেইসবুক স্ট্যাটাসে নতুন করে বিচ্ছেদের বিষয়টি উঠে আসে। এ প্রসঙ্গে জানতে চাইলে ন্যানসি বলেন, ‘আমাদের ডিভোর্স হয়ে গেছে।’ এর বেশি কিছু বলতে চাননি এই শিল্পী। এ সময় ন্যানসি এই প্রতিবেদককে সেপ্টেম্বরে নতুন জীবন শুরু করার ইঙ্গিত দেন।

২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যানসি। জায়েদ ময়মনসিংহ পৌরসভার কর্মকর্তা এবং ব্যবসায়ী। ন্যানসির এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। ২০১২ সালের ২৪ মে বিচ্ছেদ হয় তাদের।

ন্যানসির সংগীত ক্যারিয়ার শুরু ২০০৬ সালে ‘হৃদয়ের কথা’ চলচ্চিত্রের মাধ্যমে। ২০০৯ সালে তার প্রথম অ্যালবাম ‘ভালোবাসা অধরা’ প্রকাশিত হয়। ২০১১ সালে ‘প্রজাপতি’ চলচ্চিত্রে গান গেয়ে তিনি প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com