1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

চুক্তিভঙ্গের অভিযোগে রাজ-শিল্পাকে ৩ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : আরও বিপাকে পড়েছেন পর্ণকাণ্ডে গ্রেফতার রাজ কুন্দ্রা এবং অভিনেত্রী শিল্পা শেঠি। এবার ব্যবসায়িক চুক্তিভঙ্গের অভিযোগে রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠিকে তিন লাখ ভারতীয় রুপি জরিমানা করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)। ভিয়ান ইন্ডাস্ট্রিজকেও জরিমানা করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ভিয়ান ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে ২০১৩ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের ডিসেম্বরের মধ্যে তদন্ত চালায় সেবি, তারই ভিত্তিতে এই নির্দেশ দিয়েছে। জানা গেছে, ২০১৫ সালে চার ব্যক্তিকে ৫ লাখ টাকার শেয়ার বিতরণ করে ভিয়ান ইন্ডাস্ট্রিজ। শেয়ার বিতরণের ক্ষেত্রে নীতিবিরুদ্ধ কাজের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। তারপরই তদন্তে নামে সেবি।

পর্ণ ছবি বানানোর অভিযোগে গত ১৯ জুলাই গ্রেফতার হন রাজ কুন্দ্রা। এরপর থেকে একের পর এক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। মঙ্গলবার তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠায় আদালত।

রাজের আইনজীবী আদালতে জামিনের আবেদন করেছিলেন। কিন্তু বুধবার সেই আবেদন খারিজ করে দেয় মুম্বাইয়ের ম্যাজিস্ট্রেট আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com