1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

বয়স ২৫ হলেই করোনার টিকা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : করোনার টিকা নেওয়ার সর্বনিম্ন বয়সসীমা ২৫ বছর নির্ধারণ করেছে সরকার। এখন থেকে ২৫ বছর বয়স হলেই নাগরিকরা করোনার টিকা নিতে পারবেন। বয়সের নতুন এই সীমা নির্ধারণের কারণে টিকার জন্য নিবন্ধনে সুরক্ষা অ্যাপেও পরিবর্তন আনা হয়েছে। অ্যাপে টিকা গ্রহণের সর্বনিম্ন বষসসীমা ২৫ বছর উল্লেখ করা আছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডা. নাজমুল ইসলাম বলেন, এখন আমরা কোনো চিঠি পাইনি। তবে সুরক্ষা অ্যাপে গেলেই দেখতে পাবেন, সেখানে টিকা গ্রহণের সর্বনিম্ন বয়সসীমা ২৫ উল্লেখ করা আছে।

এর আগে গত ১৯ জুলাই করোনার টিকা নেওয়ার সর্বনিম্ন বয়সসীমা ৩০ বছর নির্ধারণ করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। এর দুই সপ্তাহ আগে গত ৫ জুলাই করোনার টিকা নেওয়ার সর্বনিম্ন বয়স ৩৫ বছর করা হয়েছিল।

নতুন বয়সসীমা নির্ধারণ করায় বৃহস্পতিবার থেকেই ২৫ বছর বয়সী বাংলাদেশি নাগরিক সুরক্ষা ওয়েবসাইটে (surokkha.gov.bd) প্রবেশ করে করোনার টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com