1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

বিচ্ছেদের ঘোষণা দিয়েই গানে মনোযোগী ন্যানসি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : বিবাহবিচ্ছেদের ঘোষণার পরেই গানে মনোযোগী হলেন নাজমুন মুনিরা ন্যানসি। সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের সঙ্গে নতুন একটি গানে কণ্ঠ দিলেন তিনি। মজার বিষয় হলো গানটির কথা লিখেছেন হাবিব ওয়াহিদের ছয় ভক্ত।

গত ৫ জুলাই হাবিব ওয়াহিদ তার ফেসবুক পেজে ‘বৃষ্টি যদি আর না থামে আজ’ শিরোনামের একটি গানের প্রথম অন্তরা লিখে দেন। বাকিটা লিখতে বলেন অন্যদের। ভক্তরা তার আহ্বানে সাড়া দেন। অসংখ্য ভক্তের লেখা থেকে বাছাই করে ছয়জনের কথা নিয়ে গানটি তৈরি করেন হাবিব। বুধবার (২৮ জুলাই) রাতে গানটির রেকর্ডিং শেষ হয়েছে।

হাবিব ওয়াহিদ বলেন, ‘আজ আমি অনেক উচ্ছ্বসিত। কারণ এমন একটি গানের ঘোষণা করতে যাচ্ছি, যে গান নির্মাণ করার প্রক্রিয়াটি ছিল একদম নতুন ও আলাদা অভিজ্ঞতা। সব থেকে বড় কথা ৫ জুলাই আমার সেই পোস্টে এতজন সাড়া দিয়েছেন যে, আমি সত্যিই আশ্চর্য হয়েছি। আমার কল্পনাতেও ছিল না যে, আমার দর্শক-শ্রোতাদের মধ্যে থেকে এত ভালো কিছু লাইন পাব। যদি পারতাম তাহলে অনেকের লেখা সিলেক্ট করতাম। কিন্তু একটি গানের জন্য পোস্টটি করেছিলাম,  তাই কয়েকজনের লেখা নিতে হয়েছে। গানটি প্রায় শেষের পথে।’

যাদের লেখা নিয়ে ‘বৃষ্টি যদি আর না থামে আজ’ শিরোনামের গানটি তৈরি হয়েছে তারা হলেন- ইবরিয়াদ হাসান পুলক, ক্যাথরিন ক্যাথি, জাহিদ হাসান রাকিব, মুকুল চন্দ্র রায়, জুফিয়ান খান ও সাদাত হোসাইন।

গানটি গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ন্যানসি। গতকাল বিকালে ন্যানসি তার সংসার জীবনের ইতি টানার ঘোষণা দেন। এরপরই তিনি রেকর্ডিংয়ের জন্য স্টুডিওতে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com