1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

হেলেনা জাহাঙ্গীরের বাসায় র‌্যাবের অভিযান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

ঢাকা: আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাব। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ৮টার পর গুলাশানে তার বাসায় অভিযান শুরু করা হয়। রাত সোয়া ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছিল।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ইমরান খান এ তথ‌্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘র‌্যাবের একটি দল হেলেনা জাহাঙ্গীরের বাসায় গেছে। পরে বিস্তারিত জানানো হবে।’

সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্য পদ হারান হেলেনা জাহাঙ্গীর। জয়যাত্রা গ্রুপের কর্ণধার হেলেনা জাহাঙ্গীর নিজেকে আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবে পরিচয় দেন। সম্প্রতি ফেসবুকে ‘বাংলাদেশ আওয়ামী লীগ চাকরিজীবী লীগ’ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসে। তা নিয়ে সংবাদমাধ‌্যম ও সামাজিক যোগাযোগ মাধ‌্যমে আলোচনা-সমালোচনা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com