1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

যা যা পাওয়া গেল হেলেনা জাহাঙ্গীরের বাসায়

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

ঢাকা: আওয়ামী লীগ উপ-কমিটির সদস্য পদ হারানো হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসা থেকে বিদেশি মদ, বিদেশি  কারেন্সি, হরিণের চামড়া, ক্যাঙ্গারুর চামড়া, ওয়াকিটকি সেট, ক্যাসিনো খেলার সরঞ্জাম পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে অভিযানের পর হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসার সামনে গণমাধ্যমের কাছে এসব তথ্য তুলে ধরেন র‌্যাব কর্মকর্তারা।

অভিযান শেষে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু গণমাধ্যমকে জানান, হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে বিদেশি মদ, ইয়াবা, হরিণ ও ক্যাঙ্গারুর চামড়া ও দেশিয় অস্ত্র পাওয়া গেছে। এছাড়া তার বাসা থেকে ক্যাসিনো খেলার সামগ্রী, বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে শুক্রবার তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন তাকে র‌্যাবের কার্যালয়ে নিয়ে গিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।’

বৃহস্পতিবার রাত ৮টায় গুলশান ২ এর ৩৬ নম্বর রোডের হেলেনা জাহাঙ্গীরের ৫ নম্বর বাসায় র‌্যাব-১ এর একটি দল অভিযান পরিচালনা শুরু করে। হেলেনা জাহাঙ্গীর এই ভবনের পঞ্চম তলায় থাকেন। তার ফ্ল্যাটে প্রায় ঘন্টা সোয়া চারঘন্টা অভিযানের পর রাত সোয়া ১২ টার সময় হেলেনা জাহাঙ্গীরকে নিয়ে র‌্যাবের গাড়িতে তোলা হয়। র‌্যাবের নারী উইংয়ের কয়েকজন সদস্য এই অভিযান পরিচালনায় অংশ নেন। র‌্যাবের গাড়িতে উঠার আগে গ্যারেজ পেরুনোর সময় হেলেনা জাহাঙ্গীর টিভি ক্যামেরা দেখে হাত নাড়েন। শুভেচ্ছা বিনিময়ের ভঙ্গিতে দুই হাত নাড়ান। মুখে থাকা মাস্ক খুলে ফেলেন। পাশে দাড়ানো র‌্যাবের এক সদস্য এই বিষয়ে তার দৃষ্টি আর্কষণ করলে তিনি ফের থুতনিতে নামানো মাস্ক দিয়ে মুখ ঢাকেন।

অভিযান পরিচালনাকালে দীর্ঘ সময় ধরে হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসভবনের সামনে মিডিয়া কর্মীদের ভিড় লেগেছিল। গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে মিডিয়াকর্মীরা গেটের বাইরে দাঁড়িয়ে ছিলেন। এই অভিযান পরিচালনার জন্য ৩৬ নম্বর রোডের ৫ নম্বর বাড়ি থেকে অন্যান্য বাসিন্দাদের কাউকে বেরিয়ে যেতে বা কাউকে ভেতরে প্রবেশ করতেও দেখা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com