1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

শিল্পাকে আদালতের ভর্ৎসনা

  • আপডেট টাইম :: শনিবার, ৩১ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : স্বামী রাজ কুন্দ্রা গ্রেপ্তার হওয়ার পর আলোচনায় রয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। তাকে নিয়ে সংবাদমাধ্যমে মিথ্যা প্রতিবেদন এবং ভাবমূর্তি নষ্ট করার জন্য আদালতের শরণাপন্ন হন এই অভিনেত্রী।

শুক্রবার (৩০ জুলাই) বম্বে উচ্চ আদালতে এই মামলার শুনানি হয়েছে। বিচারপতি গৌতম এস প্যাটেল এই মামলার বিচারক ছিলেন। শুনানিতে আদালতের ভর্ৎসনা মুখে পড়েন শিল্পা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আদালত শিল্পার আইনজীবীকে প্রশ্ন করেন— পুলিশের দেওয়া তথ্য চ্যানেলে সম্প্রচার করা হলে বা সংবাদপত্রে অথবা ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হলে সেটা কীভাবে মানহানিকর? আদালতের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ অথবা ক্রাইম ব্রাঞ্চের পক্ষ থেকে দেওয়া কোনো তথ্য প্রকাশ করা কখনোই মানহানিকর বলে বিবেচ্য হতে পারে না।

আদালতের পক্ষ থেকে আরো জানানো হয়, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং গোপনীয়তার অধিকারের (রাইট টু প্রাইভেসি) মধ্যে একটা সমতা বজায় রাখতে হবে। বাকস্বাধীনতার পথ সংকীর্ণভাবে তৈরি করতে হতে পারে, কিন্তু গোপনীয়তার অধিকার প্রত্যেকের মৌলিক অধিকার এবং তা সংবিধানসিদ্ধ। তাই কোনো মানুষ পাবলিক ফিগার মানে এই নয়, তাকে নিজের ব্যক্তি স্বাধীনতা বিসর্জন দিতে হবে।

আগামী ২০ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

এর আগে স্বামী রাজ কুন্দ্রার পর্নোগ্রাফি মামলায় এই অভিনেত্রীকে নিয়ে মিথ্যা প্রতিবেদন ও ভাবমূর্তি নষ্ট করার দায়ে ২৯ মিডিয়া ব্যক্তিত্ব ও মিডিয়া হাউজের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন শিল্পা। নিঃস্বার্থ ক্ষমা না চাইলে এই সব মিডিয়া হাউজের কাছ থেকে পঁচিশ কোটি রুপির ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com