1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

পর্নকাণ্ডে এবার গ্রেফতার কলকাতার অভিনেত্রী নন্দিতা দত্ত

  • আপডেট টাইম :: শনিবার, ৩১ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : বলিউডের অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতার হয়েছেন৷ তার বিরুদ্ধে পর্ন ছবি বানানোর অভিযোগ পেয়েছে পুলিশ। বর্তমানে রাজ কারাগারে আছেন। মুম্বাই আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছে।

এই ঘটনায় ভারতীয় শোবিজ যখন টালমাটাল অবস্থায় তখন কলকাতায় পর্ন কাণ্ডে জড়িত থাকায় গ্রেফতার হলেন নন্দিতা দত্ত নামের এক মডেল ও অভিনেত্রী। তার সঙ্গে গ্রেফতার হয়েছেন মৈনাক ঘোষ নামে এক চিত্রগ্রাহক, খবর আনন্দবাজারের।

পর্ন র‍্যাকেট চালানোর অভিযোগে বুধবার গ্রেফতার করা হয় নন্দিতা দত্ত এবং তার সঙ্গী মৈনাক ঘোষকে। হদিশ চলছে এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের।

পুলিশ সূত্রে খবর, নন্দিতাই মূলত এই চক্রটি চালাতেন। মৈনাক চিত্রগ্রাহক। ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে তারা উঠতি মডেল এবং ‘ইচ্ছুক’ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতেন।

পুলিশ জানিয়েছে, ঘণ্টার পর ঘণ্টা ধরে তাদের শুটিং হত। ‘নিওফ্লিক্স’ এবং ‘রেডওয়াইপ টু’-তে পর্ন ছবিগুলি দেখানো হত।

পুলিশের হাতে ধরা পড়ার পরেই নন্দিতা দত্তের পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে। ফেসবুকে নিজেকে অভিনেত্রী এবং মডেল বলে পরিচয় দিয়েছেন নন্দিতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com