1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগ বন্ধ করুন : বাংলাদেশ ন্যাপ

  • আপডেট টাইম :: শনিবার, ৩১ জুলাই, ২০২১

মারুফ সরকার, ঢাকা : শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগ বন্ধ করে মেধাবীদের নিয়োগ প্রদানের দাবী জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ অভিমত প্রকাশ করেছে যে, স্কুল-কলেজের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য পদে দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগ দেয়ার ফলে দেশে সামগ্রিকভাবে শিক্ষার মান ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশের মারাত্মক অবনতি ঘটেছে। দলীয় আনুগত্যের ফলে দক্ষ-যোগ্য ও মেধাবীরা পেছনে পরে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ দাবী জানান।

তারা বলেন, সরকার ও সরকারি দল শিক্ষাপ্রতিষ্ঠানেও নিরঙ্কুশ দখলদারিত্ব নিশ্চিত করতে যোগ্যতা বিবেচনা না করে দলীয় ব্যক্তিদের নিয়োগ দিয়ে আসছে। ফলে তাদের অনিয়ম, দূর্নীতি ও চরম স্বেচ্ছাচারিতার শত শত অভিযোগ প্রকাশ হলেও কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না, হয়ও না।

নেতৃদ্বয় বলেন, দেশের ঐতিহত্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে স্কুল প্রাঙ্গণে কোরবানির পশুর হাট বসানোকে কেন্দ্র করে অধ্যক্ষ কামরুন নাহার ও এক অভিভাবকের ফোনালাপ প্রমান করে শিক্ষাঙ্গনের করুন অবস্থা। গুরুতর নৈতিক স্খলনের দায়ে সরকারের উচিত ছিল তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা। কিন্তু, এখন পর্যন্ত তা না করে সরকার মুলত অন্যায়ের পক্ষেই অবস্থান গ্রহন করেছেন বলে মনে হচ্ছে।

তারা আরো বলেন, দেশের একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে কীভাবে এরকম একজন পেশিশক্তি প্রদর্শনকারী ব্যক্তি অধ্যক্ষের মর্যাদাপূর্ণ গুরুদায়িত্বে নিয়োগ পান ? এর ব্যাখ্যা কী ? ফোনালাপে তিনি যে ভাষা ব্যবহার করেছেন, তা রীতিমতো নজিরবিহীন। তিনি কেবল এই পদের মর্যাদাকেই ভূলুণ্ঠিত করেননি, এই খ্যাতনামা প্রতিষ্ঠানের শিক্ষক, হাজার হাজার ছাত্রী ও তাদের অভিভাবকদের সম্মান ও মর্যাদাকেও বিনষ্ট করেছেন।

নেতৃদ্বয় শিক্ষাপ্রতিষ্ঠান দলীয়করণের লক্ষে দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া বন্ধে ছাত্র-শিক্ষক ও অভিভাবকসহ সচেতন দেশবাসীকে স্বোচ্চার হবার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com