1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

শিল্পার মানহানির মামলা

  • আপডেট টাইম :: শনিবার, ৩১ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : মানহানির মামলা দায়ের করেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, স্বামী রাজ কুন্দ্রার পর্নোগ্রাফি মামলায় এই অভিনেত্রীকে নিয়ে মিথ্যা রিপোর্ট ও ইমেজ নষ্ট করার দায়ে ২৯ মিডিয়া ব্যক্তিত্ব ও মিডিয়া হাউজের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন শিল্পা। নিঃস্বার্থ ক্ষমা না চাইলে এই সব মিডিয়া হাউজের কাছ থেকে পঁচিশ কোটি রুপির ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।

গত ১৯ জুলাই শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ— তিনি পর্নো তৈরি করে তা বিভিন্ন অ্যাপে প্রচার করতেন। গ্রেপ্তারের পরদিন রাজকে ২৩ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন আদালত। এরপর তা বাড়িয়ে ২৭ জুলাই করা হয়। এরপর তাকে ১৪ দিন পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বোম্বে উচ্চ আদালত।

এই ঘটনায় এখন পর্যন্ত শিল্পার সংশ্লিষ্টতা পায়নি পুলিশ। এদিকে স্বামীর গ্রেপ্তারের পর রাজের ভিয়ান ইন্ডাস্ট্রিজের পরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দেন শিল্পা। এরপর তার জবানবন্দি নেওয়া হয়। তার বিষয়ে এখনো তদন্ত চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com